ফুলবাড়ীয়ায় পৃথক অভিযানে শ্রমিক লীগ ও ছাত্রলীগ নেতাসহ ৯ জন গ্রেপ্তার

ফুলবাড়ীয়ায় পৃথক অভিযানে শ্রমিক লীগ ও ছাত্রলীগ নেতাসহ ৯ জন গ্রেপ্তার
Delen op Eidok
ফুলবাড়ীয়ায় পৃথক অভিযানে শ্রমিক লীগ ও ছাত্রলীগ নেতাসহ ৯ জন গ্রেপ্তার
Foto: archief
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় পৃথক অভিযানে শ্রমিক লীগ ও ছাত্রলীগ নেতাসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) রাতে ফুলবাড়ীয়া থানা পুলিশের কয়েকটি দল এ অভিযান পরিচালনা করে।
 
থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন পৌরসভার আমতলী পশ্চিম পাড়া এলাকার জমির উদ্দিনের ছেলে উপজেলা অটো টেম্পো শ্রমিক লীগের সভাপতি মনির হোসেন (৪৫), মধ্যপাড়ার চান মিয়ার ছেলে কলেজ ছাত্রলীগের প্রকাশনা সম্পাদক মামুন মিয়া (২৪) এবং পুটিজানা ইউনিয়নের পাঞ্জানা গ্রামের আব্দুল মতিনের ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিব জয় কাউসার (২৮)। এসআই আব্দুল আলীমের নেতৃত্বে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
 
একই রাতে উপজেলার বৈদ্যবাড়ী এলাকায় এসআই শামীম কবিরের নেতৃত্বে জুয়া বিরোধী অভিযান চালানো হয়। ওই অভিযানে ইউনুস ফকিরের ছেলে শাহজালাল ফকির (৪০), আবুল কালামের ছেলে আল আমিন (২৭), জামাল সরকারের ছেলে শহিদুল্লাহ (৪২) এবং ওহাব আলীর ছেলে আবু সাইদ (৩২)-কে গ্রেপ্তার করা হয়।
 
এছাড়া, এসআই শহীদুল ইসলামের নেতৃত্বে মাঠের চালা এলাকায় অভিযান চালিয়ে মৃত ওমর ফারুকের ছেলে মোস্তাকিম (২২) এবং পাঞ্জানা গ্রামের মৃত শমসের আলীর ছেলে আমিনুল ইসলাম (২০)-কে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
 
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, “গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন রাজনৈতিক নেতাকে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার ওপর হামলার মামলায় আসামি হিসেবে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকিদের বিরুদ্ধে জুয়া ও অন্যান্য মামলায় আদালতে পাঠানো হয়েছে।”
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার রেশ: গোপালগঞ্জের একটি থানায় অগ্নিসংযোগ Politiek শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার রেশ: গোপালগঞ্জের একটি থানায় অগ্নিসংযোগ 45 Views উত্তর দুর্গাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক রেজাউল রেজার উঠান বৈঠক, চাইলেন দোয়া ও সমর্থন Politiek উত্তর দুর্গাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক রেজাউল রেজার উঠান বৈঠক, চাইলেন দোয়া ও সমর্থন 32 Views বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী Politiek বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী 64 Views শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ Politiek শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ 78 Views গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর Politiek গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর 58 Views গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান Politiek গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান 84 Views আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি Politiek আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি 86 Views