যশোর

যশোরে কৃষক দল নেতা হত্যার জেরে বিক্ষুব্ধ লোকজন ২০ বাড়িতে আগুন

****
Del på Eidok
যশোরে কৃষক দল নেতা হত্যার জেরে বিক্ষুব্ধ লোকজন ২০ বাড়িতে আগুন
Foto: arkiv

যশোরের অভয়নগর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে কৃষক দল নেতা তরিকুল ইসলাম (৫০) নিহত হওয়ার জেরে বিক্ষুব্ধ লোকজন ডহর মশিয়াহাটী গ্রামের অন্তত ২০টি বাড়িঘরে অগ্নিসংযোগ করেছে। ২২ মে  রাতে এ ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ডহর মশিয়াহাটী তরিকুল ইসলামকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সুন্দলী ইউনিয়নের ডহরমশিয়াহাটী গ্রামে বেড়েধা এলাকায় পিন্টু বিশ্বাসের বাড়িতে যান তরিকুল ইসলাম ও তার এক সহযোগী সুমন। সেখানে মৎস্য ঘেরের জমি সংক্রান্ত চুক্তিপত্র নিয়ে পিন্টুর সঙ্গে তরিকুলের তর্ক হয়। এক পর্যায়ে অজ্ঞাত ৬ থেকে ৭ জন দুর্বৃত্ত বাড়িতে ঢুকে তরিকুলকে গুলি করে পালিয়ে যায়। কৃষক দলের নেতার মৃত্যু খবর ছড়িয়ে পড়লে ওই রাতে উত্তেজিত জনতা পিন্টু বিশ্বাসসহ আশপাশে ২০টি বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।  পরে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।


আজ শুক্রবার আসরের নার্মাৌজের পর অভয়নগরের ধোপাদী মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তরিকুল ইসলামের দাফন সম্পন্ন হয়।


অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলিম বলেন, কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যার কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে। ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। Distriktsnyheder চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 10 Views চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি Distriktsnyheder চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি 28 Views নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন Distriktsnyheder নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন 26 Views ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড Distriktsnyheder ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 34 Views ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড Distriktsnyheder ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 27 Views গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ও ১০ কারখানায় ছুটি Distriktsnyheder গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ও ১০ কারখানায় ছুটি 34 Views ফরিদপুরে রাজনৈতিক সংঘর্ষে কৃষক দল নেতা নিহত: মহাসড়কে অস্থিরতা ও উত্তপ্ত পরিস্থিতি Distriktsnyheder ফরিদপুরে রাজনৈতিক সংঘর্ষে কৃষক দল নেতা নিহত: মহাসড়কে অস্থিরতা ও উত্তপ্ত পরিস্থিতি 66 Views