সুনামগঞ্জে জুতা চুরির সংঘর্ষে বৃদ্ধ নিহত, পাঁচজন আহত | আই নিউজ বিডি

সুনামগঞ্জ

সুনামগঞ্জে জুতা চুরির সংঘর্ষে বৃদ্ধ নিহত, পাঁচজন আহত

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার হাজীনগর গ্রামে জুতা চুরির ঘটনায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বৃদ্ধ নিহত ও পাঁচজন আহত হয়েছে।..
Eidok-এ শেয়ার
সুনামগঞ্জে জুতা চুরির সংঘর্ষে বৃদ্ধ নিহত, পাঁচজন আহত
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের হাজীনগর গ্রামে জুতা চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ওয়াহিদ আলী (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত ওয়াহিদ আলী ওই গ্রামের মৃত খুরশিদ আলীর ছেলে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় হাজীনগর গ্রামের সাহেব আলীর ছেলে হাবিব এবং প্রতিবেশী ওয়াহিদ আলীর নাতি ইকবাল বাড়ির পাশের পুকুরঘাটে যান হাত-মুখ ধোয়ার জন্য। এ সময় ঘাট থেকে হাবিবের জুতা চুরি হয়ে যায়। এ ঘটনায় হাবিব ও ইকবালের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়।

পরে রাত সাড়ে ৯টার দিকে উভয় পক্ষের অভিভাবকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়, সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ওয়াহিদ আলী ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া দুই পক্ষের অন্তত পাঁচজন আহত হন, যাদের মধ্যে নারীও রয়েছেন।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি জাহিদুল হক আরও জানান, ঘটনার পরপরই অভিযুক্তরা পালিয়ে যায়। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Comments 0

No comments found

Related News Articles

সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? Crime সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? 40 Views মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ Crime মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ 43 Views গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Crime গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 90 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Crime নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 81 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Crime দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 63 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Crime দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 104 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Crime সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 78 Views