৪৮ ঘণ্টার জন্য আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন ইশরাক

বিএনপি নেতা ইশরাক হোসেন, অন্তর্বর্তীকালীন সরকারকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করেছেন।শপথ না পড়ানোর রিট আবেদন খারিজের পর বৃহস্পতিবার বিকালে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন তিনি।..
שיתוף ב-Eidok
৪৮ ঘণ্টার জন্য আন্দোলন স্থগিতের  ঘোষণা দিয়েছেন ইশরাক
צילום: ארכיון

বৃহস্পতিবার  বিকেলে কাকরাইল মোড়ে আন্দোলনস্থলে এসে  তিনি বলেন, “সরকারের পদক্ষেপ না নেওয়ার কারণেই আন্দোলনে আসতে বাধ্য হয়েছি আমরা।”

নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “এই যে আপনারা ৭ দিন নিরলস পরিশ্রম করে আন্দোলনকে এ পর্যায়ে নিয়ে এসেছেন, সেটার জন্য উনি (তারেক রহমান) আপনাদের ধন্যবাদ জানিয়েছেন, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। “আমি নিজেও আপনাদের কাছে চিরজীবন ঋণী থাকব। এই রিট খারিজের মধ্য দিয়ে সব শেষের আইনের শাসনের বিজয় হয়েছে।”

 

সরকারকে ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের কথা জানিয়ে তিনি বলেন, “আজ যেহেতু আমরা রায় পেয়েছি, এটি নিয়ে কাজ চলছে। যদি আবারও টালবাহানা করে এই সরকার, আবারও কালক্ষেপণ করে এই সরকার, তাহলে কাল সকালেই আবার এখানে এসে আমরা ঘেঁরাও দেব।

 

“২৪ ঘণ্টা থেকে ৪৮ ঘণ্টা সরকারকে পর্যবেক্ষণ করা হবে যে তারা কী করে। সেটার ওপর ভিত্তি করে পরবর্তী কার্যক্রম বা পদক্ষেপ নেওয়া হবে।”

 আদালতের রায় বাস্তবায়নের জোর দাবি জানানোর পাশাপাশি এ সময় দুই উপদেষ্টার পদত্যাগের যে দাবি, সেটি চলমান থাকবে বলেও জানান ইশরাক হোসেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

ভোমরা স্থলবন্দরে জেলা যুবদলের বিক্ষোভ, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা פוליטיקה ভোমরা স্থলবন্দরে জেলা যুবদলের বিক্ষোভ, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা 24 Views সিরাজগঞ্জে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ פוליטיקה সিরাজগঞ্জে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 57 Views একটা মারলে দুইটা মারব: কুষ্টিয়ার এমপি আমির হামজার উসকানিমূলক বক্তব্য ঘিরে বিতর্ক פוליטיקה একটা মারলে দুইটা মারব: কুষ্টিয়ার এমপি আমির হামজার উসকানিমূলক বক্তব্য ঘিরে বিতর্ক 62 Views বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়ন কমিটিতে ফরিদপুরের শহিদুল ইসলাম বাবুল פוליטיקה বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়ন কমিটিতে ফরিদপুরের শহিদুল ইসলাম বাবুল 61 Views বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়ন কমিটিতে ফরিদপুরের শহিদুল ইসলাম বাবুল פוליטיקה বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়ন কমিটিতে ফরিদপুরের শহিদুল ইসলাম বাবুল 45 Views সারাদেশে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বরগুনায় যুবদলের বিক্ষোভ সমাবেশ פוליטיקה সারাদেশে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বরগুনায় যুবদলের বিক্ষোভ সমাবেশ 55 Views সাতক্ষীরা সদরে জামায়াতের সাংগঠনিক পুনর্গঠন, ১৪ ইউনিয়নের আমীরদের শপথ פוליטיקה সাতক্ষীরা সদরে জামায়াতের সাংগঠনিক পুনর্গঠন, ১৪ ইউনিয়নের আমীরদের শপথ 70 Views