চতুর্থ শ্রেণির ছাত্রীকে অপহরণ করে দলবদ্ধ ধর্ষণ, আটক ৪ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

চতুর্থ শ্রেণির ছাত্রীকে অপহরণ করে দলবদ্ধ ধর্ষণ, আটক ৪

Umme Hani Akter avatar   
Umme Hani Akter
চতুর্থ শ্রেণির ছাত্রীকে অপহরণ করে দলবদ্ধ ধর্ষণ, আটক ৪
চতুর্থ শ্রেণির ছাত্রীকে অপহরণ করে দলবদ্ধ ধর্ষণ, আটক ৪
ছবি: সংগৃহীত
ঢাকার ধামরাইয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর সঙ্ঘবদ্ধ ধর্ষণের অভিযোগে নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।..

ধামরাই থানা পুলিশ ঢাকার আশুলিয়া থানার নবীনগর বটতলা এলাকায় বুধবার ভোরে অভিযান চালিয়ে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারসহ অভিযুক্তদের গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃতরা হলো– রংপুর জেলার পীরগঞ্জের মুংলাকুটি গ্রামের নজরুল ইসলামের ছেলে আরিফুজ্জামান, একই জেলার গংগাচড়ার খাটারি খা বাড়ী গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে আয়নাল হক, মানিকগঞ্জের সাটুরিয়ার দরগ্রামের মোজ্জামেল হকের ছেলে রবিউল আওয়াল ও ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের গাওয়াইল গ্রামের সোহানা আক্তার। বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।  

মামলা সূত্রে জানা গেছে,  ধামরাইয়ে গত বৃহস্পতিবার সকালের দিকে এক ছাত্রী স্কুলের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। এর পর আর বাড়ি ফিরে না আসায় বাড়ির লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন। কোথাও তাকে না পেয়ে  গত শনিবার সে ছাত্রীর বাবা ধামরাই থানায় জিডি করেন। 

ভুক্তভোগী ছাত্রীর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, স্কুলে যাওয়ার পথে গাওয়াইল গ্রামের সোহানা তাকে বেড়ানোর কথা বলে কৌশলে আশুলিয়া থানার নবীনগর বটতলা এলাকার একটি ভাড়া বাসায় নিয়ে আটকে রাখে। সেখানে সোহানার পূর্বপরিচিত আরিফুজ্জামান, তার বন্ধু আয়নাল ও রবিউল তাকে ধর্ষণ করে। 

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান, চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রী নিখোঁজের ঘটনায় থানায় জিডি হয়। সেই জিডির সূত্রে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অপহরণ  ও ধর্ষণের অভিযোগে সহযোগীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator