দুই উপদেষ্টা পদত্যাগ না করা পর্যন্ত লড়াই চলবে - ইশরাক | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দুই উপদেষ্টা পদত্যাগ না করা পর্যন্ত লড়াই চলবে - ইশরাক

Umme Hani Akter avatar   
Umme Hani Akter
দুই উপদেষ্টা পদত্যাগ না করা পর্যন্ত লড়াই চলবে - ইশরাক
দুই উপদেষ্টা পদত্যাগ না করা পর্যন্ত লড়াই চলবে - ইশরাক
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম পদত্যাগ না করা পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন ।..

বৃহস্পতিবার (২২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে  তিনি এ ঘোষণা দেন । 

স্ট্যাটাসে ইশরাক হোসেন বলেন, ‘আন্দোলনকারী ভাইদের বলবো এইসব মূলা দিয়ে গাধা বস করা যায় আমাদের না।’ দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগের খবর না আশা পর্যন্ত চলছে লড়াই চলবে। রাস্তা তো ছাড়বেন না, আরো বিস্তৃত করতে হবে। 

এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে যে রিট আবেদন করা হয়েছিল, হাইকোর্ট তা খারিজ করে দিয়েছেন।  

বৃহস্পতিবার বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর ফলে ঢাকা দক্ষিণ সিটি 

করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর ক্ষেত্রে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। 

তবে  রিটকারী পক্ষের আইনজীবী এই খারিজ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করার কথা জানিয়েছেন ।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator