কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়লেন পর্যটক দম্পতি।.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়লেন পর্যটক দম্পতি।..

Tariqul Taj avatar   
Tariqul Taj
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়লেন পর্যটক দম্পতি।..
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়লেন পর্যটক দম্পতি।..
ছবি: সংগৃহীত
সদর উপজেলা প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটক দম্পতি আহত হয়েছেন। ওই পর্যটক দম্পতি দুই পা এবং কোমরে আঘাত পেয়েছেন বলে প্রত্যক্ষদর্শী পর্যটকরা জানিয়েছেন। 
আজ মঙ্গলবার (২০মে) দুপুরে কলাতলির দরিয়া নগর এলাকায় এ ঘটনা ঘটে।

জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ ইনতেসার নাফি আইনিউজ বিডি'কে বলেন, ‘দুপুরে দরিয়ানগর পয়েন্টে প্যারাসেইলিং করতে গিয়ে ছিটকে গিয়ে দুইজন পর্যটক আহত হন। আমরা ভিডিও এর মাধ্যমে বিষয়টি সত্যতা পেয়েছি। তবে এখন পর্যন্ত আহত পর্যটকদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।’

এই প্যারাসেইলিং মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কিনা এমন প্রশ্নে ম্যাজিস্ট্রেট বলেন, ‘আমরা প্যারাসেইলিং পরিচালনার মালামাল জব্দ করি। তবে মালিক ও কর্মীরা পালিয়েছেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই প্যারাসেইলিং প্রতিষ্ঠান বন্ধ থাকবে।’

এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘এক পর্যটক দম্পতি প্যারাসেইলিং করতে আসেন। এ সময় একসঙ্গে দুইজনকে তুলে নেন। এ সময় ছিটকে সমুদ্র পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে। এরপর চিকিৎসার কথা বলে তাদের কোথায় নিয়ে যায় সেটা আর জানি না।’

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator