যশোরস্থ ৪৯ বিজিবির নানা ইউনিটের সদস্যরা সীমান্তবর্তী বেনাপোলের বিভিন্ন এলাকা থেকে দুই কোটি সাত লাখ বিয়াল্লিশ হাজার পাঁচশ’ টাকার ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য আটক করেছে।সোমবার (১৯ মে) মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে ৪৯ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার সন্ধ্যায় জানানো হয়।
উদ্ধারের তালিকায় রয়েছে ফেনসিডিল, মদ, শাড়ি, কম্বল, থ্রি-পিস, টর্চলাইট, পানমসলা, তামাক, জর্দা, ট্রান্সমিটার ইকুইপমেন্ট, চকলেট, সিএনজি, ওষুধ এবং কসমেটিকস।
বিজিবি ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেনাপোল ও হিজলী বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালি চেকপোস্টর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এসব ভারতীয় পণ্য এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়।তিনি জানান, সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে। এটি অব্যাহত থাকবে বলে ওই বিজ্ঞপ্তিতে তিনি আরও জানিয়েছেন।
দুই কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য ও মাদক উদ্ধার
- রাজনীতি
- আন্তর্জাতিক
- অপরাধ
- আইন-আদালত
- বিনোদন
- ধর্ম ও শিক্ষা
- জেলার খবর
- এক্সক্লুসিভ
- খেলার খবর
- কৃষি-অর্থ ও বাণিজ্য
- সাক্ষাৎকার
- রমজান
- তথ্যচিত্র
- স্বাস্থ্য ও সৌন্দর্য
- অনলাইন আয়
- শিশু-কিশোর
- টেক রিভিউ
- বই রিভিউ
- ইতিহাস
- ভ্রমণ
- শেয়ারবাজার
- বাংলাদেশ
- স্টক ফুটেজ
- পডকাস্ট
- ফ্যাক্ট চেক
- ক্যাম্পাস
- অনুসন্ধানী
- জাতীয়
- মতামত
- বিজ্ঞান ও প্রযুক্তি
- লাইফস্টাইল
- চাকরি ও ক্যারিয়ার
- প্রবাস
- পরিবেশ ও জলবায়ু
- রাজধানী
- অন্যান্য
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0