দুই কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য ও মাদক উদ্ধার

যশোরস্থ ৪৯ বিজিবির নানা ইউনিটের সদস্যরা সীমান্তবর্তী বেনাপোলের বিভিন্ন এলাকা থেকে দুই কোটি সাত লাখ বিয়াল্লিশ হাজার পাঁচশ’ টাকার ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য আটক করেছে..
Eidok-এ শেয়ার
দুই কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য ও মাদক উদ্ধার
ছবি: সংগৃহীত

যশোরস্থ ৪৯ বিজিবির নানা ইউনিটের সদস্যরা সীমান্তবর্তী বেনাপোলের বিভিন্ন এলাকা থেকে দুই কোটি সাত লাখ বিয়াল্লিশ হাজার পাঁচশ’ টাকার ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য আটক করেছে।সোমবার (১৯ মে) মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে ৪৯ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার সন্ধ্যায় জানানো হয়।
উদ্ধারের তালিকায় রয়েছে ফেনসিডিল, মদ, শাড়ি, কম্বল, থ্রি-পিস, টর্চলাইট, পানমসলা, তামাক, জর্দা, ট্রান্সমিটার ইকুইপমেন্ট, চকলেট, সিএনজি, ওষুধ এবং কসমেটিকস।
বিজিবি ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেনাপোল ও হিজলী বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালি চেকপোস্টর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এসব ভারতীয় পণ্য এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়।তিনি জানান, সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে। এটি অব্যাহত থাকবে বলে ওই বিজ্ঞপ্তিতে তিনি আরও জানিয়েছেন।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা অন্যান্য নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 50 ভিউ নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 114 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 119 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 126 ভিউ ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন অন্যান্য ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 124 ভিউ