ঠাকুরগাঁও রুহিয়ায় রাতের আঁধারে ভুট্টা ক্ষেত নষ্ট করার অভিযোগ | আই নিউজ বিডি

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও রুহিয়ায় রাতের আঁধারে ভুট্টা ক্ষেত নষ্ট করার অভিযোগ

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় রাতের আঁধারে ভুট্টার ক্ষেত কেটে নষ্ট করার এক ন্যক্কারজনক ঘটনার অভিযোগ উঠেছে, যা স্থানীয় কৃষকদের মধ্যে চরম ক্ষোভ এবং উদ্বেগের সৃষ্টি হয়েছে।..
Eidok-এ শেয়ার
ঠাকুরগাঁও রুহিয়ায় রাতের আঁধারে ভুট্টা ক্ষেত নষ্ট করার অভিযোগ
ছবি: সংগৃহীত

অভিযোগ সূত্রে জানা গেছে, ১৯৭৪ সালে গঠিত ঘনিমহেষপুর জনকল্যাণ বহুমুখী কৃষি সমবায় সমিতি নামীয় 

একটি সংগঠন গড়ে উঠে। উক্ত সমিতির নামে খোষ কবলা দলিল মূলে ২০ একর জমি ক্রয় করে এবং দীর্ঘদিন ধরে বৈধভাবে খাজনা পরিশোধ করে ভোগদখল করে আসছে। সমিতির উদ্যোগে উক্ত জমির মধ্যে প্রায় ৮ বিঘা জমিতে ভুট্টা চাষ করা হয়। কিন্তু ১৯ মে (রবিবার) সকালে সমিতির সদস্যরা মাঠে গিয়ে দেখতে পান, তাদের ভুট্টা ক্ষেতের গাছ কেটে ফেলে রাখা হয়েছে। 

বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনকে জানানো হয়। এ ঘটনায় সমিতির সভাপতি নিকোলাস দাস বাদী হয়ে রুহিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, হৃদয় দাস ও উত্তম দাস নামক দুই ব্যক্তি পূর্বশত্রুতার জেরে এই ধ্বংসাত্মক কাজটি সংগঠিত করেছে বলে সন্দেহ করা হচ্ছে। এতে করে সমিতির প্রায় ২ লক্ষ ১০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘনিমহেষপুর জনকল্যাণ বহুমুখী কৃষি সমবায় সমিতির এক সদস্য বলেন, “আমরা সকল সদস্য মিলে পরিশ্রম করে জমি চাষ করি এবং ভুট্টা লাগাই। যারা এভাবে আমাদের শস্য ধ্বংস করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।” এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে ২০ নং রুহিয়া পশ্চিম উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুভাষ চন্দ্র রায় বলেন, বিষয়টি আমি শুনেছি এবং মাঠে গিয়ে যা দেখেছি তা অত্যন্ত দুঃখজনক। আমি জেলা কর্মকর্তাকে বিষয়টি অবগত করেছি। রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম নাজমুল কাদের অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা অপরাধ মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা 64 ভিউ কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা অপরাধ কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা 69 ভিউ শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার অপরাধ শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার 58 ভিউ মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ অপরাধ মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ 136 ভিউ রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও অবৈধ অস্ত্র উদ্ধার: অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার অপরাধ রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও অবৈধ অস্ত্র উদ্ধার: অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার 75 ভিউ ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, পুলিশ সদস্যের কাছ থেকে হ্যান্ডকাফ-ভেস্টসহ টাকা জব্দ অপরাধ ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, পুলিশ সদস্যের কাছ থেকে হ্যান্ডকাফ-ভেস্টসহ টাকা জব্দ 79 ভিউ কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ অপরাধ কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ 90 ভিউ