নড়াইলে অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার! | আই নিউজ বিডি

নড়াইল

নড়াইলে অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার!

নড়াইলে আবারো হত্যা! অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার!
Eidok-এ শেয়ার
নড়াইলে অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার!
ছবি: সংগৃহীত

নড়াইলে ধারাবাহিক খুন হত্যার মাঝেই আজ সকালে রেল লাইনের পাশে অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার, জনমনে ব্যপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। 

 
স্থানীয় সূত্রে জানাযায়, আজ ১৯ মে সোমবার ভোরে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া রেল লাইনের দক্ষিণ পাশে পথচারীরা এক অজ্ঞাতনামা কিশোরের রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। 
পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার, সাক্ষ্য গ্রহন সহ নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা করছে। 
রেল লাইনের পাশেই লাশটি পড়ে থাকলেও তার মাথা ও শরীরের একাধিক জখম দেখে ধারণা করা হচ্ছে এটি ট্রেনের ধাক্কায় মৃত্যু নয়, কে বা কাহারা পিটিয়ে হত্যা করেছে তাকে। ছেলেটির বয়স আনুমানিক ১৬ থেকে ২০ বসর হতে পারে, পরনে ছিলো সাদা শার্ট, নেভিব্লু প্যান্ট ও কেটস যা কোনো স্কুল বা কলেজ ড্রেস বলে ধারণা করা হচ্ছে। 
শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের কোনো পরিচয় বা বিস্তারিত জানা সম্ভব হয়নি। 
উল্লেখ্য নড়াইল জেলায় গত কয়েক মাস যাবত প্রায় প্রতিদিনই কেউ না কেউ নানা করনে খুন বা প্রতিপক্ষের হামলা সংঘর্ষে গুরুতর জখম বা আহত হচ্ছে। ইতিমধ্যে নড়াগাতী ও লোগাগড়া থানার ওসিদের রদবদল করা হয়েছে, তবে তাতে আইনশৃঙ্খলা  পরিস্থিতির উল্লেখযোগ্য কোন পরিবর্তন দেখা যায়নি বলে সাধারণ জনগন মতামত দিয়েছেন। 

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর अपराध ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 15 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা अपराध শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 73 Views চাঁদপুরে শিশু ধর্ষণ: লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে উত্তাল মতলব দক্ষিণ अपराध চাঁদপুরে শিশু ধর্ষণ: লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে উত্তাল মতলব দক্ষিণ 44 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার, বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ করা সহ হুমকির অভিযোগ अपराध সৌদি আরব প্রবাসী সেলিম রানার, বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ করা সহ হুমকির অভিযোগ 91 Views মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার अपराध মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার 87 Views দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান अपराध দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান 92 Views চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম अपराध চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম 50 Views