সাতক্ষীরা

সাতক্ষীরা থেকে ঢাকা ফিরাতে বাস খাদে, ৩৫ জন সাংবাদিক আহত

সাতক্ষীরা থেকে রাজধানী ঢাকা ফিরাতে একটি বাস হারানোর দুর্ঘটনায় ৩৫ জন সাংবাদিক আহত হয়েছেন। দুর্ঘটনার স্থান সাতক্ষীরা-খুলনা সড়কের তালা উপজেলার মির্জাপুর বাজার সংলগ্ন ইসলামকাটি মোড়ে ঘটেছে..
Поделиться в Eidok
সাতক্ষীরা থেকে ঢাকা ফিরাতে বাস খাদে, ৩৫ জন সাংবাদিক আহত
Фото: из открытых источников
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:
 
সফর শেষে সাতক্ষীরা থেকে রাজধানী ঢাকায় ফেরার পথে ৩৫ জন সাংবাদিককে বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে প্রায় সকল যাত্রী কমবেশি আহত হয়েছে।
 
ঘটনাটি ঘটেছে, রোববার (১৮ মে '২৫) বিকালে সাতক্ষীরা-খুলনা সড়কের তালা উপজেলার মির্জাপুর বাজার সংলগ্ন ইসলামকাটি মোড়ে এলাকায়।
 
আহত দৈনিক ইনকিলাব পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ নুরুজ্জামান জানান, ১৭ মে স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ কাভার করার জন্য তারা সাতক্ষীরায় এসেছিলেন। রবিবার ঢাকায়  ফিরে যাচ্ছিলেন। গুড়ি গুড়ি বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল ছিল। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশের খাদে পড়ে। এসময় বাসের ৩৫ যাত্রী সকলেই কমবেশি আহত হন, তবে কেউ মারাত্বক আহত হয়নি। আহতদের মধ্যে বেশ কয়েকজন কে সাতক্ষীরা বিজিবি ক্যাম্পে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
 
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনউদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় বাসটি উল্টে গেলেও এতে মারাত্মক হতাহতের ঘটনা ঘটেনি।
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

রাঙ্গুনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা Другой রাঙ্গুনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা 138 Views সি-গ্রেড ফার্মাসিস্ট কোর্স বাতিলের প্রতিবাদে নাগরপুরে মানববন্ধন Другой সি-গ্রেড ফার্মাসিস্ট কোর্স বাতিলের প্রতিবাদে নাগরপুরে মানববন্ধন 41 Views চাঁদপুরে এইচআইভি ঝুঁকি মোকাবিলায় মাঠপর্যায়ের উদ্যোগ ও জবাবদিহিতার সংকট Другой চাঁদপুরে এইচআইভি ঝুঁকি মোকাবিলায় মাঠপর্যায়ের উদ্যোগ ও জবাবদিহিতার সংকট 95 Views চাঁদপুরে ভুয়া ডিগ্রি ব্যবহার করে চিকিৎসাসেবা: মাতৃ মেডিকেল হলের মালিককে জরিমানা ও রহস্যের উদঘাটনে তোলপাড় Другой চাঁদপুরে ভুয়া ডিগ্রি ব্যবহার করে চিকিৎসাসেবা: মাতৃ মেডিকেল হলের মালিককে জরিমানা ও রহস্যের উদঘাটনে তোলপাড় 89 Views নিত্যপ্রয়োজনীয় চাল ও চিঁড়ায় বিষাক্ত আফলাটক্সিন: শিশুদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগজনক গবেষণা Другой নিত্যপ্রয়োজনীয় চাল ও চিঁড়ায় বিষাক্ত আফলাটক্সিন: শিশুদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগজনক গবেষণা 99 Views চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযান: মেয়াদোত্তীর্ণ কিট ও অস্বাস্থ্যকর পরিবেশে জরিমানা Другой চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযান: মেয়াদোত্তীর্ণ কিট ও অস্বাস্থ্যকর পরিবেশে জরিমানা 111 Views হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, ঢাকা বিভাগেই ৬ জন Другой হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, ঢাকা বিভাগেই ৬ জন 99 Views