সাতক্ষীরা

সাতক্ষীরা থেকে ঢাকা ফিরাতে বাস খাদে, ৩৫ জন সাংবাদিক আহত

সাতক্ষীরা থেকে রাজধানী ঢাকা ফিরাতে একটি বাস হারানোর দুর্ঘটনায় ৩৫ জন সাংবাদিক আহত হয়েছেন। দুর্ঘটনার স্থান সাতক্ষীরা-খুলনা সড়কের তালা উপজেলার মির্জাপুর বাজার সংলগ্ন ইসলামকাটি মোড়ে ঘটেছে..
Eidok-এ শেয়ার
সাতক্ষীরা থেকে ঢাকা ফিরাতে বাস খাদে, ৩৫ জন সাংবাদিক আহত
ছবি: সংগৃহীত
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:
 
সফর শেষে সাতক্ষীরা থেকে রাজধানী ঢাকায় ফেরার পথে ৩৫ জন সাংবাদিককে বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে প্রায় সকল যাত্রী কমবেশি আহত হয়েছে।
 
ঘটনাটি ঘটেছে, রোববার (১৮ মে '২৫) বিকালে সাতক্ষীরা-খুলনা সড়কের তালা উপজেলার মির্জাপুর বাজার সংলগ্ন ইসলামকাটি মোড়ে এলাকায়।
 
আহত দৈনিক ইনকিলাব পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ নুরুজ্জামান জানান, ১৭ মে স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ কাভার করার জন্য তারা সাতক্ষীরায় এসেছিলেন। রবিবার ঢাকায়  ফিরে যাচ্ছিলেন। গুড়ি গুড়ি বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল ছিল। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশের খাদে পড়ে। এসময় বাসের ৩৫ যাত্রী সকলেই কমবেশি আহত হন, তবে কেউ মারাত্বক আহত হয়নি। আহতদের মধ্যে বেশ কয়েকজন কে সাতক্ষীরা বিজিবি ক্যাম্পে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
 
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনউদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় বাসটি উল্টে গেলেও এতে মারাত্মক হতাহতের ঘটনা ঘটেনি।
হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

রাঙ্গুনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা স্বাস্থ্য ও সৌন্দর্য রাঙ্গুনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা 137 ভিউ সি-গ্রেড ফার্মাসিস্ট কোর্স বাতিলের প্রতিবাদে নাগরপুরে মানববন্ধন স্বাস্থ্য ও সৌন্দর্য সি-গ্রেড ফার্মাসিস্ট কোর্স বাতিলের প্রতিবাদে নাগরপুরে মানববন্ধন 41 ভিউ চাঁদপুরে এইচআইভি ঝুঁকি মোকাবিলায় মাঠপর্যায়ের উদ্যোগ ও জবাবদিহিতার সংকট স্বাস্থ্য ও সৌন্দর্য চাঁদপুরে এইচআইভি ঝুঁকি মোকাবিলায় মাঠপর্যায়ের উদ্যোগ ও জবাবদিহিতার সংকট 95 ভিউ চাঁদপুরে ভুয়া ডিগ্রি ব্যবহার করে চিকিৎসাসেবা: মাতৃ মেডিকেল হলের মালিককে জরিমানা ও রহস্যের উদঘাটনে তোলপাড় স্বাস্থ্য ও সৌন্দর্য চাঁদপুরে ভুয়া ডিগ্রি ব্যবহার করে চিকিৎসাসেবা: মাতৃ মেডিকেল হলের মালিককে জরিমানা ও রহস্যের উদঘাটনে তোলপাড় 89 ভিউ নিত্যপ্রয়োজনীয় চাল ও চিঁড়ায় বিষাক্ত আফলাটক্সিন: শিশুদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগজনক গবেষণা স্বাস্থ্য ও সৌন্দর্য নিত্যপ্রয়োজনীয় চাল ও চিঁড়ায় বিষাক্ত আফলাটক্সিন: শিশুদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগজনক গবেষণা 99 ভিউ চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযান: মেয়াদোত্তীর্ণ কিট ও অস্বাস্থ্যকর পরিবেশে জরিমানা স্বাস্থ্য ও সৌন্দর্য চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযান: মেয়াদোত্তীর্ণ কিট ও অস্বাস্থ্যকর পরিবেশে জরিমানা 111 ভিউ হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, ঢাকা বিভাগেই ৬ জন স্বাস্থ্য ও সৌন্দর্য হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, ঢাকা বিভাগেই ৬ জন 99 ভিউ