যশোর

তিন বছরের শিশু হত্যা যশোরের সদর উপজেলায় , মা ও সৎ বাবা আটক

যশোরে তিনবছরের শিশুকে হত্যার অভিযোগ উঠেছে মা ও সৎবাবার বিরুদ্ধে।
Del på Eidok
তিন বছরের শিশু হত্যা যশোরের সদর উপজেলায় , মা ও সৎ বাবা আটক
Foto: arkiv

যশোরে তিনবছরের শিশুকে হত্যার অভিযোগ উঠেছে মা ও সৎবাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মধ্যরাতে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের তরফ সিংহ গ্রামে। শিশু খাদিজা খাতুন মা সামিয়ার সাথে মা ও সৎবাবা শহিদুলের সংসারে থাকতেন।  অভিযোগ করা হচ্ছে পূর্ব পরিকল্পিত ভাবে সামিয়া ও শহিদুল শিশু খাদেজাকে হত্যা করেছে।

পুলিশ প্রাথমিকভাবে সত্যতা পেয়ে তাদেরকে হেফাজতে নিয়েছে কোতোয়ালি থানা পুলিশ। চলছে বিভিন্ন ভাবে জিজ্ঞাসাবাদ। এদিকে, এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করছেন খাদেজার বাবা মনিরামপুর উপজেলার মাছনা গ্রামের  হেলাল। পুলিশ ও খাদিজার পারিবারিক সূত্র থেকে জানা যায়, চার বছর আগে হেলাল ও সামিয়ার পারিবারিকভাবে বিয়ে হয়। তবে দাম্পত্য কলহের জেরে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। সামিয়া শহিদুল ইসলামকে বিয়ে করে খাদিজাকে নিয়ে সংসার শুরু করেন।

গত ১৫ মে রাতে শহিদুল ইসলামের বাড়িতে খাদিজা অসুস্থ হয়ে পড়ে এবং মারা যায়। রাত ১২টার দিকে শিশুটির খালা ফোনে পিতা হেলালকে মৃত্যুর খবর জানান। খাদিজার পিতা হেলাল হোসেন জানান, তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং এর জন্য তিনি প্রাক্তন স্ত্রী সামিয়া খাতুন ও তার স্বামী শহিদুলকে দায়ী করেন। লাশ দাফনের পর এ ঘটনায় তিনি মামলা করবেন বলে জানিয়েছেন। 

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত জানান, ১৬ মে সকালে হেলাল এ অভিযোগ করেন। অভিযোগ আমলে নিয়ে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।  ময়নাতদন্তের পর তাকে বাবা হেলাল হোসেনের জিম্মায় দেয়া হয়েছে।  তিনি আরও বলেন,  প্রাথমিকভাবে সত্যতা পেয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা গ্রহনের প্রক্রিয়া চলছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা Forbrydelse গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা 25 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে  মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ Forbrydelse সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ 82 Views কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য Forbrydelse কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য 78 Views চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক Forbrydelse চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক 84 Views সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী Forbrydelse সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী 103 Views মাধবপুরে সড়কে আবারও ডা'কা'তি, যাত্রীকে পি'টিয়ে মা'লা'মা'ল লুট Forbrydelse মাধবপুরে সড়কে আবারও ডা'কা'তি, যাত্রীকে পি'টিয়ে মা'লা'মা'ল লুট 59 Views ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ Forbrydelse ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ 74 Views