যশোর

যশোর কোটচাঁদপুর থেকে উদ্ধার অপহৃত স্কুলছাত্রী, আটক দুই

যশোরের অপহৃত স্কুলছাত্রী কোটচাদপুর থেকে উদ্ধার, দুইজন আটক
Partager sur Eidok
যশোর কোটচাঁদপুর থেকে উদ্ধার অপহৃত স্কুলছাত্রী, আটক দুই
Photo : collectée

গত ১০ মে কোচিং থেকে ফেরার পথে অপহরণ হওয়া রামনগর নামেজ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। কোতোয়ালি থানা পুলিশের একটি টিম ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর পৌর বাজার এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে।

বুধবার মধ্যরাতে কোটচাঁদপুরে অভিযান চালিয়ে এ ঘটনার মামলার প্রধান আসামি রাজারহাট গোপালপুর গ্রামের ইমামুল ও তার এক স্বজন মুড়লি জোড়া মন্দির এলাকার সুমাইয়া আক্তার মীমকে আটক করেছে। বৃহস্পতিবার তিনজনকেই আদালতে সোপর্দ করলে ওই ছাত্রীকে পরিবারের জিম্মায় প্রদান করে একই সাথে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরআগে ওই ছাত্রীকে অপহরণের অভিযোগে বাবা গত রোববার ইমামুল,তার ভাই নয়ন ও মা সালেহার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন। তিনি অভিযোগ করেন, ইনামুল একাধিক বিয়ে করেছেন। বর্তমানে তার স্ত্রী ও সন্তান রয়েছে। তার পরও বিভিন্ন সময় তার মেয়ে স্কুলের যাওয়া আসার পথে ইমামুল কুপ্রস্তাব দেয়াসহ উত্যক্ত করতেন। রাজি না হওয়ায় মেয়েকে তুলে নিয়ে বিয়ে করার হুমকি দিতেন।

গত ১০ মে স্কুলে কোচিং শেষে বাড়ি ফিরছিল বাদীর মেয়ে। এমন সময় কচুয়ার খালঘাটায় পৌঁছালে ইমামুলসহ অজ্ঞাত আরও কয়েকজন তার মেয়েকে জোর করে ইজিবাইকে উঠিয়ে নিয়ে যায়। পরে বিষয়টি জানতে পেয়ে বাদী ইনামুলের মা ও ভাইয়ের কাছে যান। কিন্তু তারা সহযোগিতা না করে ইমামুলের পক্ষে সাফাই গান। এমনকি বাদীকে বলেন অপহরণ করেছে ভালো করেছে বলে মন্তব্য করেন।

মামলার কর্মকর্তা এসআই আলমগীর হোসেন জানান, তথ্য প্রযুক্তির সহযোগিতায় ইমামুলের অবস্থান শনাক্ত করি। পরে ওই ছাত্রীকে উদ্ধার করি। অপহরণের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তাদেরকে আটক করা হয়। অপর আসামিদের আটকের চেষ্টা চলছে। ওই কিশোরীও অপহরণের বিষয়টি স্বীকার করেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি Nouvelles du district কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 3 Views চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। Nouvelles du district চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 13 Views চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি Nouvelles du district চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি 29 Views নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন Nouvelles du district নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন 27 Views ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড Nouvelles du district ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 37 Views ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড Nouvelles du district ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 27 Views গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ও ১০ কারখানায় ছুটি Nouvelles du district গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ও ১০ কারখানায় ছুটি 35 Views