১০ জনের বিরুদ্ধে মামলা অভিযোগে ভাংচুর ও লুটপাটের

যশোর মনিরামপুরে ১০ জনের বিরুদ্ধে মামলা অভিযোগে ভাংচুর ও লুটপাটের
اشتراک‌گذاری در Eidok
১০ জনের বিরুদ্ধে মামলা অভিযোগে ভাংচুর ও লুটপাটের
عکس: گردآوری‌شده

যশোর মণিরামপুরে জমি নিয়ে পূর্ব বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসীদের হামলায় কৃষক ওয়াসিম আকরাম ও তার ভাইদের বসত বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় ওয়াসিম আকরাম বাদি হয়ে ১০জনের নাম উল্লেখসহ বুধবার আদালতে মামলা করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জিএম কামরুজ্জামান।


এলাকাবাসী জানান, উপজেলার নেহালপুর ইউনিয়নের পাঁচাকড়ি গ্রামের মহির উদ্দিন বিশ্বাসের ছয় ছেলে ১৯৮৮ সালে প্রতিবেশী মাকসুদুল আলমের কাছ থেকে সাত শতক জমি কিনে (রেজিষ্ট্রি) বাড়ি নির্মানের পর পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন। কিন্তুঅভিযোগ রয়েছে প্রতিবেশী মৃত আইয়ুব আলী ফকিরের ওয়ারেশগন ওই জমির মালিকানা দাবি করে আদালতে মামলা (এলএসটি) করেন। এক পর্যায়ে আদালত তাদের পক্ষে একতরফা রায় দেন। এদিকে ওই রায়ের বিরুদ্ধে মহির উদ্দিন বিশ্বাসের ছেলে ওয়াসিম আকরাম যশোর দেওয়ানি আদালতে আপিল করেন। ওই আপিল মামলার পরবর্তি শুনানি হওয়ার দিন ধার্য রয়েছে ২৬ আগষ্ট। কিন্তু অভিযোগ রয়েছে একই এলাকার প্রতিপক্ষ কালাম ফকির, সালাম ফকির, আসলাম ফকির, আনোয়ার ফকিরের নেতৃত্বে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা গত রোববার সকাল সাতটার দিকে লাঠিসোটা, রামদা, রড নিয়ে ওয়াসিম আকরাম এবং তার ভাইদের বসত বাড়িতে হামলা চালিয়ে ভাংচুরসহ লুটপাট করে। ওয়াসিম আকরাম অভিযোগ করেন এসময় বাঁধা দিলে সন্ত্রাসীরা তাকেসহ তার ভাইদেরও মারপিট করে। তবে কালাম ফকির জানান, এলএসটি মামলার রায় পেয়ে তাদেরজমি দখল মুক্ত করা হয়েছে।এ ঘটনায় উপায়ন্ত না পেয়ে ওয়াসিম আকরাম বাদি হয়ে বুধবার যশোর জুডিসিয়ালম্যাজিষ্ট্রেট আদালতে কালাম ফকির সহ ১০জনের নাম উল্লেখসহ মামলা করেন।

বিষয়টি আমলে নিয়ে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট গোলাম কিবরিয়া তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিল করতে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, আদালতের মামলার নির্দেশে বিষয়টি তদন্ত করে যথা সময়ে প্রতিবেদনদাখিল করা হবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন اخبار منطقه ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 25 Views কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি اخبار منطقه কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 17 Views চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। اخبار منطقه চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 36 Views চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি اخبار منطقه চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি 33 Views নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন اخبار منطقه নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন 41 Views ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড اخبار منطقه ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 40 Views ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড اخبار منطقه ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 30 Views