পটুয়াখালীতে সংবাদ সম্মেলন করে আ. লীগ নেতার পদত্যাগ। | আই নিউজ বিডি

পটুয়াখালী

পটুয়াখালীতে সংবাদ সম্মেলন করে আ. লীগ নেতার পদত্যাগ।

পটুয়াখালীর দশমিনা উপজেলার রণগোপালদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন আব্দুল আজীজ হাওলাদার।..
Eidok-এ শেয়ার
পটুয়াখালীতে সংবাদ সম্মেলন করে আ. লীগ নেতার পদত্যাগ।
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর দশমিনা উপজেলার রণগোপালদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন আব্দুল আজীজ হাওলাদার। বুধবার (১৪ এপ্রিল) দুপুর ১২টায় রণগোপালদী ইউনিয়ন পরিষদ ভবনে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তিনি। আজীজ হাওলাদার বর্তমানে উপজেলার রণগোপালদী ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমি আব্দুল আজিজ, পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার রণগোপালদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। আমি ২০১২ সাল থেকে এই পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করে আসছি। বিগত কয়েক বছর ধরে আমার শারীরিক অবস্থা অবনতি হতে শুরু করেছে।’ তিনি বলেন, ‘সভাপতির পদ থেকে পদত্যাগের ইচ্ছা পোষণ করলেও দলীয় কারণে তা সম্ভব হয়নি। বর্তমানে আমার শারীরিক অবস্থার এতটাই অবনতি যে, এই দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব নয়।’ লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ‘ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের পটুয়াখালীর দশমিনা উপজেলার রণগোপালদী ইউনিয়ন শাখার সভাপতির পদ থেকে পদত্যাগ করলাম। এখন থেকে দলটির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।’ এ সময় পদত্যাগের বিষয়টি দেশবাসীকে জানানোর জন্য সাংবাদিকদের অনুরোধ জানান তিনি।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন السياسة সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 25 Views আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন السياسة আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 53 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ السياسة কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 63 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম السياسة যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 97 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট السياسة কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 105 Views ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির السياسة ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 108 Views গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী السياسة গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 115 Views