ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে পরিত্যক্ত আওয়ামী লীগের অফিস, এখন জুলাই যোদ্ধার দখলে

ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় অবস্থিত কার্যক্রম নিষিদ্ধ হওয়া রাজনৈতিক দল আওয়ামী লীগের জেলা কার্যালয়ে ‘জুলাই যোদ্ধা’ নামের একটি সংগঠনের সাইনবোর্ড দেখা গেছে।..
Eidok-এ শেয়ার
ঠাকুরগাঁওয়ে পরিত্যক্ত আওয়ামী লীগের অফিস, এখন জুলাই যোদ্ধার দখলে
ছবি: সংগৃহীত

বুধবার (১৪ মে) দুপুর ১টার পর 'জুলাই যোদ্ধা' সংগঠনটির আহ্বায়ক মো. রায়হানের নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দল কার্যালয়ের তালা ভেঙে ভবনে প্রবেশ করে এবং নিজেদের দখলে নেয়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে ‘জুলাই যোদ্ধা’ নামের সংগঠনের একদল সদস্য হঠাৎ করেই তালাবদ্ধ কার্যালয়ে উপস্থিত হয়ে তালা ভাঙে। এরপর ভবনের ভেতরে প্রবেশ করে নিজেদের ব্যানার টানিয়ে দেয়। পরে তাঁরা ভবনের এক কক্ষে অফিস স্থাপন এবং অন্য কক্ষে জিমনেসিয়াম তৈরির ঘোষণা দেয়।

 

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হাফিজুর রহমান, সদস্য দুলাল ইসলাম, রুবেল ইসলাম, তোফাজুল ইসলাম এবং সবুজ। তাঁরা জানান, এখনো ‘জুলাই যোদ্ধা’ সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি, তবে অচিরেই তা প্রকাশ করা হবে

 

সংগঠনটির আহ্বায়ক মো. রায়হান বলেন, “নিষিদ্ধ রাজনৈতিক দলের এই কার্যালয় বহুদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। আজ থেকে এটি আমাদের দখলে। এখান থেকেই আমরা উন্নয়নমূলক কার্যক্রম চালাব এবং দেশের কল্যাণে কাজ করব।”

 

বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা অন্যান্য নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 50 ভিউ নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 114 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 119 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 126 ভিউ ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন অন্যান্য ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 124 ভিউ