যশোর

যশোরের জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ এনামের চিকিৎসার দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ এনামের চিকিৎসার দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।..
שיתוף ב-Eidok
যশোরের জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ এনামের চিকিৎসার দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
צילום: ארכיון

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত যশোরের যুবক এনাম সিদ্দিকীর (৩০) সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।মঙ্গলবার দুপুরে দলটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ও সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে নেতৃবৃন্দ আহত এনামের বাড়িতে যান এবং তার পরিবারের সদস্যদের সাথে দেখা করে তারেক রহমানের বার্তা পৌছে দেন। এসময় তারেক রহমানের পক্ষ থেকে এনামের পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেয়া হয়।বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এনাম ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। তিনি যশোর আসার পর তার অসুস্থতার কথা আমরা জানতে পারি। এরপর তার সকল চিকিৎসা ব্যয় বিএনপি নির্বাহ করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আহত এনামের চিকিৎসার সকল দায়িত্ব নিয়েছেন। তিনি বার্তা পাঠিয়েছেন জনগণ যদি বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় তাহলে এনামসহ ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ক্ষতিগ্রস্ত সকল পরিবারকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্টপোষকতা করা হবে।
এছাড়া তিনি এনামের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


আহত এনাম জানান, গত ৪ আগস্ট উত্তরায় পুলিশ তার মাথায় গুলি করলে গুরুতর আহত হন। পরিবারের পক্ষ থেকে ঢাকায় রেখে চিকিৎসা সম্ভব হচ্ছিলো না বলে যশোরে ফিরে এসেছেন। তার চিকিৎসা এখনো শেষ হয়নি এবং তিনি কখনো কর্মক্ষম হতে পারবেন না। এমন অবস্থায় তারেক রহমান ও তার দল বিএনপির পাশে দাঁড়ানোয় মনোবল ফিরে পেয়েছেন এবং খুশি হয়েছেন।এদিকে দুই কেন্দ্রীয় নেতার সাথে জেলা বিএনপির সভাপতি এডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদার খান, সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন, জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হল রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজেদুর রহমান সাগরসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী פוליטיקה বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী 4 Views শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ פוליטיקה শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ 16 Views গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর פוליטיקה গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর 58 Views গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান פוליטיקה গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান 81 Views আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি פוליטיקה আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি 84 Views নেত্রকোনার পূর্বধলা উপজেলা ছাত্রদল নেতা সাজু আহমেদের নামে ভুয়া বহিষ্কারাদেশের গুজব ছড়ানোর অভিযোগ פוליטיקה নেত্রকোনার পূর্বধলা উপজেলা ছাত্রদল নেতা সাজু আহমেদের নামে ভুয়া বহিষ্কারাদেশের গুজব ছড়ানোর অভিযোগ 75 Views আওয়ামী লীগের অনুপ্রবেশে ক্ষুব্ধ ছাত্রদল নেতা খান সাইফুলের পদত্যাগ: তৃণমূলে বাড়ছে অসন্তোষ פוליטיקה আওয়ামী লীগের অনুপ্রবেশে ক্ষুব্ধ ছাত্রদল নেতা খান সাইফুলের পদত্যাগ: তৃণমূলে বাড়ছে অসন্তোষ 26 Views