ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে মিষ্টি কুমড়ার বাম্পার ফলনে, খুশি কৃষকেরা

ঠাকুরগাঁওয়ে এবার মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া, কৃষি বিভাগের যথাযথ পরামর্শ এবং প্রয়োজনীয় সার ও বীজের সহজলভ্যতার কারণে,..
Del på Eidok
ঠাকুরগাঁওয়ে মিষ্টি কুমড়ার বাম্পার ফলনে, খুশি কৃষকেরা
Foto: arkiv

এই বছর কুমড়া চাষে ভালো ফলন পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকেরা।

 

জেলার সদর, রুহিয়া, থানা অন্তর্গত ইউনিয়ন সমুহের বিভিন্ন এলাকায় কৃষকেরা ব্যাপকভাবে কুমড়া চাষ করেছেন। শুধু ঠাকুরগাঁও সদর উপজেলায় নয় পুরো ঠাকুরগাঁও জেলার কৃষি জমিতে ব্যাপকভাবে মিষ্টি কুমড়া চাষ করেছেন। একই জমিতে অন্য ফসলের পাশাপাশি সাথী ফসল হিসেবে এসব কুমড়া চাষ করেন কৃষকরা। আবার অনেক কৃষক এগুলো এককভাবে চাষ করেন। এক্ষেত্রে অবশ্য ফলনও বেশি পাওয়া যায়।

 

ঠাকুরগাঁওয়ে দিনদিন কুমড়ার চাষ বাড়ছে। এক্ষেত্রে চাষিরা বর্তমানে বিভিন্ন হাইব্রিড জাতের কুমড়া চাষকে প্রাধ্যন দিয়ে থাকেন। কেননা এসব জাতের গাছ থেকে ফলন বেশি পাওয়া যায়। কুমড়ার আকারও অনেক বড় হয়। আর বাজারে বড় আকারের কুমড়ার দামও বেশি পাওয়া যায়।

 

শীতকালের শুরুতেই মিষ্টি কুমড়ার চারা রোপণ শুরু হয় এবং এপ্রিল-মে মাসে এর ফল সংগ্রহ করা হয়। বর্তমানে কুমড়া ক্ষেতজুড়ে সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে শত শত সোনালী কুমড়া, যা দেখে খুশি কৃষকেরা।

 

সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের কৃষক গোপাল রায় বলেন, “এ বছর ১ বিঘা জমিতে মিষ্টি কুমড়া চাষ করেছি। খরচ হয়েছে প্রায় ১০-১২ হাজার টাকা, এবার আশা করছি সবমিলিয়ে ৪০ থেকে ৫০ হাজার টাকার মতো দাম পাবো,যদি বাজারে সুষ্ঠু দাম থাকে।

অন্যদিকে মিলন নামে এক কৃষকের সাথে কথা বলেল তিনি জানান এবার আমি গত বছর থেকে বেশি জমিতে কুমড়া চাষ করেছি আমার তিন বিঘা জমিতে ৩০ হাজারের বেশি খরচ হয়েছে, এবং আমার জমিতে গত বছর এর থেকে অনেক বেশি ফলন হয়েছে।আশা করি গত বছর এর থেকে অনেক লাভ হবে এবার।

 

 

কৃষি বিভাগ জানিয়েছে, ঠাকুরগাঁও জেলায় এ বছর প্রায় ২৫০০ হেক্টর জমিতে কুমড়া চাষ করা হয়েছে। ফলন ৩০ - ৩৫ টন /হেক্টরে, হাইব্রিড এর ক্ষেত্রে আরো বেশি ফলন হয়। ফলন এবং বাজারমূল্য দুই-ই ভালো হওয়ায় কৃষকেরা লাভবান হচ্ছেন।

 

ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসিরুল আলম বলেন, “মিষ্টি কুমড়া চাষে আগ্রহ বাড়ছে। এটি স্বল্পমেয়াদী, কম খরচে বেশি লাভজনক ফসল। কৃষকদের প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে আমরা তাদের পাশে রয়েছি।”

তবে কিছু কৃষক অভিযোগ করেছেন, পাইকারদের মাধ্যমে ঢাকাসহ বিভিন্ন স্থানে কুমড়া গেলেও, ন্যায্যমূল্য না পাওয়ায় তারা কিছুটা হতাশ। এ বিষয়ে কৃষকবান্ধব নীতিমালা ও বাজার ব্যবস্থাপনার উন্নয়নের দাবি জানিয়েছেন স্থানীয় চাষিরা।

 

সব মিলিয়ে ঠাকুরগাঁওয়ে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন এবারের মৌসুমে কৃষকদের মুখে হাসি ফোটাতে পেরেছে। যথাযথ সহায়তা পেলে আগামীতে এই চাষ আরও বিস্তৃত হবে বলে আশা করছে কৃষি বিভাগ।

শাহাজাদ ইসলাম (ঠাকুরগাঁও) আই নিউজ বিডি 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। Distriktsnyheder চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 10 Views চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি Distriktsnyheder চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি 28 Views নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন Distriktsnyheder নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন 27 Views ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড Distriktsnyheder ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 34 Views ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড Distriktsnyheder ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 27 Views গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ও ১০ কারখানায় ছুটি Distriktsnyheder গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ও ১০ কারখানায় ছুটি 34 Views ফরিদপুরে রাজনৈতিক সংঘর্ষে কৃষক দল নেতা নিহত: মহাসড়কে অস্থিরতা ও উত্তপ্ত পরিস্থিতি Distriktsnyheder ফরিদপুরে রাজনৈতিক সংঘর্ষে কৃষক দল নেতা নিহত: মহাসড়কে অস্থিরতা ও উত্তপ্ত পরিস্থিতি 66 Views