ববি ভিসির পদত্যাগের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের শারীরিক  অবস্থা ক্রমেই অবনতি হচ্ছে-দেখা নেই প্রশাসনের।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের অপসারণের দাবিতে অনশন করছেন শিক্ষার্থীরা। গতকাল সোমবার রাত ১১টা থেকে আমরণ অনশনে বসেন তারা। প্রায় ১৫ ঘণ্টা অতিবাহিত হলেও প্রশাসনের পক্ষ থে..
Поделиться в Eidok
ববি ভিসির পদত্যাগের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের শারীরিক  অবস্থা ক্রমেই অবনতি হচ্ছে-দেখা নেই প্রশাসনের।
Фото: из открытых источников

অনশনে বসা শিক্ষার্থীরা জানান, উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আন্দোলনের কোনো পর্যায়ে তিনি শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করেননি। তিনি শিক্ষার্থীদের দাবি মেনে না নিয়ে মামলা ও জিডি করেছেন। তিনি ভিসি থাকার সকল নৈতিকতা হারিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে তাদের এক দফা দাবি মেনে নিতে হবে। নাহয় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। 


অনশনরত আইন বিভাগের শিক্ষার্থী ওয়াহিদুর রহমান বলেন, আমাদের ক্ষোভের পরিসীমা এই উপাচার্য অতিক্রম করেছেন এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি তিনি পায়ে মারিয়েছেন৷ যতক্ষণ পর্যন্ত ফ্যাসিস্ট শুচিতা শরমিন পদত্যাগ করবেন অথবা তাকে অপসারণ করা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের অনশন জারি থাকবে।  


এই আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে একাত্বতা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একটি অংশ। শিক্ষকেরাও শিক্ষার্থীদের সঙ্গে অনশনে যাবেন কিনা সে বিষয়ে আজ সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন শিক্ষক প্রতিনিধিরা।


গত ২৮ দিন ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমে ২২ দফা পরে চার দফা দাবিতে আন্দোলন করে আসছেন। দাবি পূরণ না হওয়ায় তারা উপাচার্য অপসারণের এক দফা দাবিতে আন্দোলন চালাচ্ছেন। আন্দোলনে বরিশাল বিশ্বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শাটডাউন, উপাচার্যের বাসভবনে তালা ও একাডেমিক শাটডাউন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ে এক প্রকার অচলাবস্থা বিরাজ করছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

উত্তরায় মধ্যরাতে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার Религия и Образование উত্তরায় মধ্যরাতে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার 111 Views চারবারের স্কুল পরিচালনা কমিটির সভাপতি আবিদার রহমানের জানাজা ও দাফন সম্পন্ন Религия и Образование চারবারের স্কুল পরিচালনা কমিটির সভাপতি আবিদার রহমানের জানাজা ও দাফন সম্পন্ন 95 Views ক্রিসমাস উদযাপনে ৩ কোটি টাকার অনুদান প্রদান করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Религия и Образование ক্রিসমাস উদযাপনে ৩ কোটি টাকার অনুদান প্রদান করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 57 Views এইচএসসির ফল পুনর্মূল্যায়ন না হওয়া পর্যন্ত সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের Религия и Образование এইচএসসির ফল পুনর্মূল্যায়ন না হওয়া পর্যন্ত সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের 36 Views শিশুর হাতে বই চাই, বিয়ের শাড়ি নয়—বাল্যবিয়ে প্রতিরোধে শ্যামনগরে সচেতনতামূলক কর্মসূচি Религия и Образование শিশুর হাতে বই চাই, বিয়ের শাড়ি নয়—বাল্যবিয়ে প্রতিরোধে শ্যামনগরে সচেতনতামূলক কর্মসূচি 95 Views খানসামায় মূর্তি উদ্ধারের দাবি, মুকুট ও নকশা নিয়ে নানা প্রশ্ন Религия и Образование খানসামায় মূর্তি উদ্ধারের দাবি, মুকুট ও নকশা নিয়ে নানা প্রশ্ন 294 Views বাংলাদেশের শিক্ষা খাতের আধুনিকায়নে ইউনেস্কোর সহায়তা ও ডিজিটাল রূপান্তরের নতুন দিগন্ত Религия и Образование বাংলাদেশের শিক্ষা খাতের আধুনিকায়নে ইউনেস্কোর সহায়তা ও ডিজিটাল রূপান্তরের নতুন দিগন্ত 81 Views