ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের নামে অর্থ আত্মসাতের অভিযোগ!

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন ১নং রুহিয়া ইউনিয়নে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগ উঠেছে মধুপুর গ্রামের দিলীপ কুমার রায় ওরফে ভেলুর বিরুদ্ধে।..
اشتراک‌گذاری در Eidok
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের নামে অর্থ আত্মসাতের অভিযোগ!
عکس: گردآوری‌شده

 তিনি স্থানীয় পরশু রাম রায়ের ছেলে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, ১নং রুহিয়া ইউনিয়নের পূর্ব কুজিশহর গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলমের স্ত্রী নাজমুন নাহার তার কন্যা জেবা ইনামের সংগীত শিক্ষা নিয়ে দিলীপের সাথে সম্পৃক্ত ছিলেন। একপর্যায়ে হারমোনিয়াম কেনার প্রয়োজনে দিলীপ “একটি বাড়ি একটি খামার” প্রকল্পের মাধ্যমে ১ লাখ টাকা ঋণ এনে দেওয়ার প্রলোভন দেখান।

 

বিনিময়ে সঞ্চয় বাবদ ১৪ হাজার টাকা দাবি করেন, যা জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে দিলীপের হাতে দেওয়া হয়। নাজমুন নাহারের অভিযোগ, ৯ মাস পেরিয়ে গেলেও কোনো ঋণ পাননি এবং টাকা ফেরতের অনুরোধ জানালে দিলীপ নানা অজুহাতে তা এড়িয়ে যান।

এমনকি গান শেখানোও বন্ধ করে দেন এবং যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। অভিযুক্ত দিলীপ কুমার রায় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ আংশিক স্বীকার করে বলেন, “আমি টাকাটা ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের সভাপতি আবু সাঈদকে দিয়েছি।

সে লোন দিলে দিব, না দিলে টাকা ফেরত দিব।” এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা “একটি বাড়ি একটি খামার” প্রকল্পের ব্যবস্থাপক মোঃ মামুনুর রশিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “দিলীপ কুমার নামের আমাদের কোনো কর্মকর্তা বা স্বীকৃত সদস্য নেই।

 

প্রকল্পের আওতায় সর্বোচ্চ ২০ থেকে ২৫ হাজার টাকা লোন দেওয়া হয় এবং শুরুতে মাত্র ৪ হাজার টাকা সঞ্চয় গ্রহণ করা হয়। ১ লাখ টাকার ঋণের প্রস্তাব এবং ১৪ হাজার টাকা সঞ্চয়ের দাবি সম্পূর্ণ ভুয়া।

দিলীপ একজন প্রতারক।” নাজমুন নাহার এ বিষয়ে রুহিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানা পুলিশ সূত্রে জানা যায়, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 শাহাজাদ ইসলাম আই নিউজ বিডি 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা جرم গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা 21 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে  মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ جرم সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ 52 Views কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য جرم কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য 76 Views চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক جرم চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক 83 Views সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী جرم সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী 101 Views মাধবপুরে সড়কে আবারও ডা'কা'তি, যাত্রীকে পি'টিয়ে মা'লা'মা'ল লুট جرم মাধবপুরে সড়কে আবারও ডা'কা'তি, যাত্রীকে পি'টিয়ে মা'লা'মা'ল লুট 59 Views ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ جرم ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ 73 Views