ফরিদপুর

বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়ন কমিটিতে ফরিদপুরের শহিদুল ইসলাম বাবুল

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবুলকে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচি বাস্তবায়ন কমিটির সদস্য করা হয়েছে। ২৭ নভেম্বর ২..
שיתוף ב-Eidok
বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়ন কমিটিতে ফরিদপুরের শহিদুল ইসলাম বাবুল
צילום: ארכיון

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী, কমিটির আহ্বায়ক করা হয়েছে বিএনপির জ্যেষ্ঠ নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে। সদস্য সচিব হয়েছেন হাবিব উন-নবী খান সোহেল।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন ড. জিয়াউদ্দিন হায়দার, ড. মাহদী আমিন, আমিনুল হক, মীর শাহে আলম, কৃষিবিদ হাসান জাফির তুহিন, আব্দুল মোনায়েম মুন্না, এস এম জিলানী, নুরুল ইসলাম নয়ন, শহিদুল ইসলাম বাবুল, রাজিব আহসান, অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, মো. আবদুস সাত্তার পাটোয়ারী, রাকিবুল ইসলাম রাকিব, মো. নাছির উদ্দিন, আলহাজ্ব মাওলানা মো. সেলিম রেজা, অ্যাডভোকেট মাওলানা কাজী মো. আবুল হোসেন, ড. সাইমুম পারভেজ, ড. আব্দুল মজিদ ও কামরুল ইসলাম।

সদরপুর, চরভদ্রাসন ও ভাঙ্গা অঞ্চলের রাজনীতিতে সক্রিয় শহিদুল ইসলাম বাবুলের এই অন্তর্ভুক্তিকে স্থানীয় বিএনপির নেতারা গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন। তবে কমিটিতে তাঁর নির্দিষ্ট দায়িত্ব, পরিকল্পনার কোন অংশ নিয়ে কাজ করবেন এবং মাঠপর্যায়ে কর্মসূচি বাস্তবায়নে তাঁর ভূমিকা কী হবে—প্রকাশিত তালিকায় তা উল্লেখ করা হয়নি।

সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান বদু বলেন, ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়ন কমিটিতে শহিদুল ইসলাম বাবুলের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে বিএনপির ঘোষিত পরিকল্পনা বাস্তবায়নে ফরিদপুর অঞ্চলের প্রতিনিধিত্বের সুযোগ তৈরি হয়েছে। তিনি গণমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবেন বলে আশা প্রকাশ করেন।

কমিটিতে বাবুলের অন্তর্ভুক্তির খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

সিরাজগঞ্জে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ פוליטיקה সিরাজগঞ্জে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 31 Views একটা মারলে দুইটা মারব: কুষ্টিয়ার এমপি আমির হামজার উসকানিমূলক বক্তব্য ঘিরে বিতর্ক פוליטיקה একটা মারলে দুইটা মারব: কুষ্টিয়ার এমপি আমির হামজার উসকানিমূলক বক্তব্য ঘিরে বিতর্ক 36 Views বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়ন কমিটিতে ফরিদপুরের শহিদুল ইসলাম বাবুল פוליטיקה বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়ন কমিটিতে ফরিদপুরের শহিদুল ইসলাম বাবুল 26 Views সারাদেশে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বরগুনায় যুবদলের বিক্ষোভ সমাবেশ פוליטיקה সারাদেশে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বরগুনায় যুবদলের বিক্ষোভ সমাবেশ 34 Views সাতক্ষীরা সদরে জামায়াতের সাংগঠনিক পুনর্গঠন, ১৪ ইউনিয়নের আমীরদের শপথ פוליטיקה সাতক্ষীরা সদরে জামায়াতের সাংগঠনিক পুনর্গঠন, ১৪ ইউনিয়নের আমীরদের শপথ 44 Views শরীয়তপুরে রাজনৈতিক সংঘর্ষে রক্তক্ষয়ী সংঘাত: নিহত ১, গুলিবিদ্ধ ২ פוליטיקה শরীয়তপুরে রাজনৈতিক সংঘর্ষে রক্তক্ষয়ী সংঘাত: নিহত ১, গুলিবিদ্ধ ২ 46 Views দেশে ফিরবেন না শেখ হাসিনা, পলাতক নেতাদের উসকানিমূলক কর্মকাণ্ডে কঠোর হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার פוליטיקה দেশে ফিরবেন না শেখ হাসিনা, পলাতক নেতাদের উসকানিমূলক কর্মকাণ্ডে কঠোর হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার 28 Views