প্রতিবন্ধীদের স্বাবলম্বী ও শিক্ষায় এগিয়ে নিতে আশাশুনিতে ব্যতিক্রমী উদ্যোগ

প্রতিবন্ধিতা নয়, অধিকার ও সক্ষমতাই হোক পরিচয়—আশাশুনিতে অন্তর্ভুক্তি মেলার সমাপ্তি..
مشاركة على Eidok
প্রতিবন্ধীদের স্বাবলম্বী ও শিক্ষায় এগিয়ে নিতে আশাশুনিতে ব্যতিক্রমী উদ্যোগ
الصورة: مجمّعة

সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবকদের শিক্ষা, স্বাধীনভাবে চলাচল এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত তিন দিনব্যাপী আঞ্চলিক অংশীজন কর্মশালা ও অন্তর্ভুক্তি মেলা (ইনক্লুশন ফেয়ার)-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মেলার সমাপনীতে ৫৬ জন প্রতিবন্ধী শিশু ও যুবকের মধ্যে বিভিন্ন ধরনের চলাচল, জীবনযাপন ও শিক্ষাসহায়ক উপকরণ বিতরণ করা হয়।

রোববার (২৯ নভেম্বর) দুপুর ১২টায় আশাশুনি উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের দৈনন্দিন জীবনযাত্রা সহজ ও চলাচল আরও স্বাচ্ছন্দ্যময় করতে ৪২ জনের মধ্যে স্ট্যান্ডিং ফ্রেম, হুইলচেয়ার, ওয়াকার, স্পেশাল সিটিং চেয়ার ও কর্নার চেয়ার বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ সহজ করতে আরও ১৪ জনের হাতে বাইসাইকেল, পাওয়ার গ্লাস ও শ্রবণসহায়ক যন্ত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুণ্ড, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জিত কুমার দাস এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপপরিচালক আফরুজ্জামান।

বেসরকারি সংস্থা আইডিয়ালের পরিচালক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী আয়োজনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার অংশীজন এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, প্রতিবন্ধী শিশু ও যুবকদের কেবল সহায়তা প্রদান নয়, বরং শিক্ষা, চলাচল, দক্ষতা বিকাশ এবং সামাজিক কর্মকাণ্ডে তাদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। সমাজের প্রতিটি ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের সমান সুযোগ ও অধিকার প্রতিষ্ঠায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, উন্নয়ন সংস্থা এবং সামাজিক সংগঠনগুলোর সমন্বিত ভূমিকা প্রয়োজন।

তিন দিনব্যাপী এ কর্মশালা ও অন্তর্ভুক্তি মেলার মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, সক্ষমতা ও সম্ভাবনা সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি সামাজিক অন্তর্ভুক্তির গুরুত্ব তুলে ধরা হয়।

সংশ্লিষ্টদের মতে, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহায়ক উপকরণ বিতরণ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তবে এর পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশগম্য পরিবেশ, নিরাপদ চলাচলের ব্যবস্থা, কর্মসংস্থানের সুযোগ এবং সামাজিক দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন নিশ্চিত করা জরুরি। প্রতিবন্ধী শিশু ও যুবকদের করুণা নয়, বরং সমান অধিকার, মর্যাদা ও সুযোগ দেওয়ার মধ্য দিয়েই একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা সম্ভব।

আশাশুনির এ আয়োজন সেই লক্ষ্য বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে সচেতনতা ও অংশীদারত্ব তৈরির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

না ফেরার দেশে শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলনের বড় ভাই এটিএম রেজাউল হক রতন الدين والتعليم না ফেরার দেশে শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলনের বড় ভাই এটিএম রেজাউল হক রতন 23 Views গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও অপপ্রচার প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত الدين والتعليم গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও অপপ্রচার প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত 68 Views মিরসরাইয়ে রাবেয়া খাতুন নূরানী তালীমুল কুরআন এবতেদায়ী মাদরাসায় খতমে কুরআন ও দোয়া মাহফিল الدين والتعليم মিরসরাইয়ে রাবেয়া খাতুন নূরানী তালীমুল কুরআন এবতেদায়ী মাদরাসায় খতমে কুরআন ও দোয়া মাহফিল 41 Views বকশীগঞ্জে মাদ্রাসার মাহফিল, লন্ডন প্রবাসী সাইদ হাসানের উদ্যোগে পুরস্কৃত ১৬ শিক্ষার্থী الدين والتعليم বকশীগঞ্জে মাদ্রাসার মাহফিল, লন্ডন প্রবাসী সাইদ হাসানের উদ্যোগে পুরস্কৃত ১৬ শিক্ষার্থী 75 Views শিক্ষাঙ্গনে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থমুক্ত পরিবেশ নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর الدين والتعليم শিক্ষাঙ্গনে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থমুক্ত পরিবেশ নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর 44 Views হাদিস সংরক্ষণ ও সংকলনের ইতিহাস: আরবের উৎস থেকে বিশ্বময় বিস্তৃতি الدين والتعليم হাদিস সংরক্ষণ ও সংকলনের ইতিহাস: আরবের উৎস থেকে বিশ্বময় বিস্তৃতি 73 Views ফরিদগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির বিদায় অনুষ্ঠান الدين والتعليم ফরিদগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির বিদায় অনুষ্ঠান 53 Views