বরগুনা

সারাদেশে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বরগুনায় যুবদলের বিক্ষোভ সমাবেশ

জেলা প্রতিনিধি, বরগুনা।। 
分享到 Eidok
সারাদেশে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বরগুনায় যুবদলের বিক্ষোভ সমাবেশ
图片:来源收集
সারাদেশে আওয়ামী নৈরাজ্যের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বরগুনায় বিক্ষোভ করেছে যুবদল বরগুনা জেলা শাখা।
রবিবার (২৯ নভেম্বর) বরগুনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি বরগুনা জেলা শাখার আহ্বায়ক ও জেলা পরিষদ বরগুনার প্রশাসক জনাব নজরুল ইসলাম মোল্লা।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক জনাব মোস্তাফিজুর রহমান। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জনাব খন্দকার রিয়াজ।
বিক্ষোভে সভাপতিত্ব করেন যুবদল বরগুনা জেলা শাখার সভাপতি জনাব জাবেদুল ইসলাম জুয়েল। সার্বিক পরিচালনায় ছিলেন যুবদল বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. ইশতিয়াক উল জলিল সোহাগ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি বরগুনা জেলা শাখার সদস্য সচিব এস এম হুমায়ুন হাসান শাহীন, বিএনপি বরগুনা জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মাস্টার, বিএনপি বরগুনা জেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ জেডএম সালেহ ফারুক, বিএনপি বরগুনা পৌর শাখার সাবেক সভাপতি অ্যাড. নুরুল আমীন, জেলা বিএনপি সাবেক যুগ্ন আহবায়ক, রেজাউল করিম বাবুল হাওলাদার, বিএনপি বরগুনা সদর উপজেলা শাখার সাবেক আহ্বায়ক তালিমুল ইসলাম পলাশ, বিএনপি বরগুনা জেলা বিএনপি সাবেক সাংগঠনিক কে এম শফিকুজ্জামান মাহফুজ ও যুবদল বরগুনা জেলা শাখার সাবেক সভাপতি জাহিদ হোসেন মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাজিবুল ইসলাম সোহেল সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং সকল ধরনের নৈরাজ্য প্রতিহত করার ঘোষণা দেন।
 
 
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

注释 0

没有找到评论