সাতক্ষীরা

সাতক্ষীরা সদরে জামায়াতের সাংগঠনিক পুনর্গঠন, ১৪ ইউনিয়নের আমীরদের শপথ

গোপন ভোটে নির্বাচিত ১৪ ইউনিয়ন আমীরের শপথ, নতুন নেতৃত্ব পেল সদর জামায়াত
Eidok پر شیئر
সাতক্ষীরা সদরে জামায়াতের সাংগঠনিক পুনর্গঠন, ১৪ ইউনিয়নের আমীরদের শপথ
تصویر: ماخوذ

সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ২০২৭-২০২৮ সেশনের জন্য নির্বাচিত ১৪টি ইউনিয়নের আমীরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সাতক্ষীরার কাজী শামসুর রহমান মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে নবনির্বাচিত ইউনিয়ন আমীরদের পাশাপাশি উপজেলা নায়েবে আমীর হিসেবে নির্বাচিত দুই নেতাও শপথ গ্রহণ করেন।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহ। উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান অনুষ্ঠানটি পরিচালনা করেন।

অনুষ্ঠানে উপজেলা আমীর মাওলানা মোশাররফ হোসেন নবনির্বাচিত ১৪টি ইউনিয়ন আমীরের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন এবং তাঁদের শপথবাক্য পাঠ করান। একই সঙ্গে উপজেলা নায়েবে আমীর হিসেবে নির্বাচিত মাষ্টার হাবিবুর রহমান ও মো. শহীদ হাসানকেও শপথবাক্য পাঠ করানো হয়।

নবনির্বাচিত ইউনিয়ন আমীরদের মধ্যে বাঁশদহা ইউনিয়নে মাওলানা নাজমুল হুদা, কুশখালীতে মাওলানা গোলাম রসুল, বৈকারীতে জালাল উদ্দীন, ঘোনায় মাওলানা আব্দুল ওয়াদুদ, শিবপুরে মাওলানা মনিরুজ্জামান, ভোমরায় আনোয়ার কবীর, আলীপুরে মাওলানা মাহমুদুন্নবী, ধুলিহরে মাওলানা আব্দুস সালাম, ব্রহ্মরাজপুরে মাওলানা জাকির হুসাইন, আগরদাঁড়ীতে মাওলানা মিজানুর রহমান, ঝাউডাঙ্গায় প্রভাষক ইকবাল হোসেন, বল্লীতে মিজানুর রহমান, লাবসায় হাফেজ আমিরুল ইসলাম এবং ফিংড়ীতে শাহিনুজ্জামান নির্বাচিত হয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, গত ২১ নভেম্বর জামায়াতের রুকন সদস্যদের গোপন ভোটের মাধ্যমে এসব ইউনিয়নের আমীর নির্বাচন সম্পন্ন হয়। পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে তাঁদের নাম ঘোষণা ও শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন সেশনের সাংগঠনিক দায়িত্ব পালনের প্রক্রিয়া শুরু হলো।

অনুষ্ঠানে উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাদ্দিস আলাউদ্দীন, অধ্যাপক সহিদুর রহমান, মাওলানা আব্দুস সবুর, মাওলানা আনিছুর রহমানসহ উপজেলা জামায়াতের সকল কর্মপরিষদ সদস্য উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কর্মকাণ্ড আরও সুসংগঠিত করা, দায়িত্বশীলদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং দলীয় কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্ট নেতারা।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

সিরাজগঞ্জে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ سیاست সিরাজগঞ্জে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 34 Views একটা মারলে দুইটা মারব: কুষ্টিয়ার এমপি আমির হামজার উসকানিমূলক বক্তব্য ঘিরে বিতর্ক سیاست একটা মারলে দুইটা মারব: কুষ্টিয়ার এমপি আমির হামজার উসকানিমূলক বক্তব্য ঘিরে বিতর্ক 40 Views বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়ন কমিটিতে ফরিদপুরের শহিদুল ইসলাম বাবুল سیاست বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়ন কমিটিতে ফরিদপুরের শহিদুল ইসলাম বাবুল 37 Views বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়ন কমিটিতে ফরিদপুরের শহিদুল ইসলাম বাবুল سیاست বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়ন কমিটিতে ফরিদপুরের শহিদুল ইসলাম বাবুল 34 Views সারাদেশে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বরগুনায় যুবদলের বিক্ষোভ সমাবেশ سیاست সারাদেশে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বরগুনায় যুবদলের বিক্ষোভ সমাবেশ 43 Views শরীয়তপুরে রাজনৈতিক সংঘর্ষে রক্তক্ষয়ী সংঘাত: নিহত ১, গুলিবিদ্ধ ২ سیاست শরীয়তপুরে রাজনৈতিক সংঘর্ষে রক্তক্ষয়ী সংঘাত: নিহত ১, গুলিবিদ্ধ ২ 55 Views দেশে ফিরবেন না শেখ হাসিনা, পলাতক নেতাদের উসকানিমূলক কর্মকাণ্ডে কঠোর হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার سیاست দেশে ফিরবেন না শেখ হাসিনা, পলাতক নেতাদের উসকানিমূলক কর্মকাণ্ডে কঠোর হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার 28 Views