আশাশুনিতে জমি নিয়ে পারিবারিক বিরোধ: যুবদল নেতার বিরুদ্ধে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার

অন্তঃসত্ত্বা কন্যা ও জামাতাকে পিটিয়ে জখমের অভিযোগ, নিরাপত্তা চেয়ে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা..
Поделиться в Eidok
আশাশুনিতে জমি নিয়ে পারিবারিক বিরোধ: যুবদল নেতার বিরুদ্ধে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার
Фото: из открытых источников

সাতক্ষীরার আশাশুনিতে বিমাতা ভাইয়ের ক্রয়কৃত জমি জবরদখলের চেষ্টা, মারপিট ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের সভাপতি শহিদুল্লাহ সরদার ও তাঁর ভাই আব্দুল্লাহ সরদারের বিরুদ্ধে। জমি দখলের প্রতিবাদ করায় সাত মাসের অন্তঃসত্ত্বা কন্যা ও জামাতাকে মারপিট করে গুরুতর জখম করার অভিযোগও করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় থানায় অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) করেও কোনো প্রতিকার না পাওয়ার দাবি করেছেন তিনি।

রোববার (২৯ নভেম্বর) সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের বকচর গ্রামের মৃত আব্দুর রউফ সরদারের ছেলে মো. আব্দুল হাকিম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল হাকিম বলেন, শ্রীউলা ইউনিয়নের লাঙ্গলদাড়িয়া মৌজায় মাড়িয়ালা মৎস্য সেটসংলগ্ন সড়কের পাশে তাঁর নিজ নামে ১৮ দশমিক ৭৫ শতক জমি রয়েছে। জমিটি তিনি ক্রয়সূত্রে মালিক হয়েছেন। কিন্তু তাঁর বিমাতা ভাই শহিদুল্লাহ সরদার ও আব্দুল্লাহ সরদার দলীয় প্রভাব ও লোকবল ব্যবহার করে জমিটি জবরদখলের চেষ্টা করছেন। বিভিন্ন সময় ভাড়াটিয়া লোকজন নিয়ে তাঁকে জমিতে যেতে বাধা দেওয়া, মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজের হুমকি দেওয়া হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, গত ২ অক্টোবরু তাঁর বড় জামাতা ইলিয়াস, বড় মেয়ে তানিয়া পারভীন এবং সাত মাসের অন্তঃসত্ত্বা ছোট মেয়ে সাদিয়া সুলতানা ওই জমিতে গেলে শহিদুল্লাহ ও আব্দুল্লাহ সরদারসহ তাঁদের সঙ্গে থাকা লোকজন তাঁদের ওপর হামলা চালান। এতে জামাতা ইলিয়াসের মাথা ফেটে যায় এবং অন্তঃসত্ত্বা মেয়ে সাদিয়া গুরুতর আঘাত পান। এ ঘটনায় আশাশুনি থানায় অভিযোগ দায়ের করেও কোনো কার্যকর প্রতিকার পাননি বলে দাবি করেন তিনি।

আব্দুল হাকিম জানান, পরবর্তী সময়ে হুমকি ও নিরাপত্তাহীনতার বিষয়ে গত ১৯ নভেম্বর আশাশুনি থানায় তিনি একটি সাধারণ ডায়েরি করেন। সর্বশেষ ২৮ নভেম্বর তাঁর ছোট মেয়েও থানায় পৃথক একটি সাধারণ ডায়েরি করেছেন। এরপরও অভিযুক্তদের তৎপরতা বন্ধ না হওয়ায় পরিবারের সদস্যদের জানমালের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ ও আতঙ্কের মধ্যে রয়েছেন তাঁরা।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্ত দুই ভাইয়ের মধ্যে শহিদুল্লাহ সরদার ইউনিয়ন যুবদলের সভাপতি হওয়ায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে আইন-কানুনের তোয়াক্কা করছেন না। শুধু ক্রয়কৃত ১৮ দশমিক ৭৫ শতক জমি নয়, তাঁর পৈত্রিক সম্পত্তির একটি অংশও অভিযুক্তদের মৎস্যঘেরের মধ্যে রয়েছে। সেই সম্পত্তি ভোগদখল করলেও দীর্ঘদিন ধরে কোনো হারির টাকা পরিশোধ করা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও কোনো সমাধান পাননি বলে দাবি তাঁর।

আব্দুল হাকিম বলেন, তাঁর কোনো পুত্রসন্তান না থাকার সুযোগ নিয়ে বিমাতা ভাইয়েরা সম্পত্তি দখলে মরিয়া হয়ে উঠেছেন। জমির মালিকানা-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র তাঁর কাছে থাকা সত্ত্বেও প্রভাবশালীদের বিরুদ্ধে প্রতিকার না পেয়ে বিভিন্ন দপ্তরে ঘুরতে হচ্ছে তাঁকে।

সংবাদ সম্মেলনে তিনি অভিযুক্ত শহিদুল্লাহ সরদার ও আব্দুল্লাহ সরদারের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত, জমির মালিকানা ও দখলসংক্রান্ত বিরোধের আইনগত নিষ্পত্তি এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত শহিদুল্লাহ সরদার ও আব্দুল্লাহ সরদারের বক্তব্য সংবাদ সম্মেলনে পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

লালমনিরহাটে পুলিশের অভিযান, জাল নোটসহ গ্রেপ্তার ২ Преступление লালমনিরহাটে পুলিশের অভিযান, জাল নোটসহ গ্রেপ্তার ২ 14 Views যৌথ বাহিনীর অভিযানে খুলনার শুটার ইমরানসহ গ্রেফতার ৫ Преступление যৌথ বাহিনীর অভিযানে খুলনার শুটার ইমরানসহ গ্রেফতার ৫ 49 Views ঈশ্বরগঞ্জ ইউএনও কার্যালয়ের নিচতলায় বিস্ফোরণ, আতঙ্ক Преступление ঈশ্বরগঞ্জ ইউএনও কার্যালয়ের নিচতলায় বিস্ফোরণ, আতঙ্ক 42 Views মাধবদীতে রিসোর্টের কাজে বাধা ও চাঁদাবাজির অভিযোগের পর পাল্টা মানববন্ধন, এলাকায় উত্তেজনা Преступление মাধবদীতে রিসোর্টের কাজে বাধা ও চাঁদাবাজির অভিযোগের পর পাল্টা মানববন্ধন, এলাকায় উত্তেজনা 369 Views নেত্রকোনায় ছাত্রদল নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হ-ত্যা-র হু-ম-কি: রাজনৈতিক অস্থিরতায় জনমনে আ-তঙ্ক Преступление নেত্রকোনায় ছাত্রদল নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হ-ত্যা-র হু-ম-কি: রাজনৈতিক অস্থিরতায় জনমনে আ-তঙ্ক 29 Views সহিংসতা ও নাশকতার পরিকল্পনায় সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও শ্যালক আটক Преступление সহিংসতা ও নাশকতার পরিকল্পনায় সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও শ্যালক আটক 23 Views নেত্রকোনার পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখম ও সাবেক এমপির বাড়িসহ একাধিক বাড়িতে অগ্নিসংযোগ Преступление নেত্রকোনার পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখম ও সাবেক এমপির বাড়িসহ একাধিক বাড়িতে অগ্নিসংযোগ 46 Views