ঈশ্বরগঞ্জ ইউএনও কার্যালয়ের নিচতলায় বিস্ফোরণ, আতঙ্ক

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ:
Eidok पर शेयर करें
ঈশ্বরগঞ্জ ইউএনও কার্যালয়ের নিচতলায় বিস্ফোরণ, আতঙ্ক
फ़ोटो: संग्रहीत

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের নিচতলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত অফিসপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থল থেকে কাঁচের বোতলের ভাঙা টুকরো ও দেয়ালে পোড়া দাগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে বিষয়টি তদন্ত করছে। এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ।

রোববার (২৯ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নিচতলায় যুব উন্নয়ন ও সমবায় অফিসের মাঝামাঝি স্থানে বিস্ফোরণের আলামত দেখতে পান সংশ্লিষ্ট কার্যালয়ের কর্মচারীরা।

জিডি সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে অফিস ছুটির পর সমবায় অফিসের অফিস সহায়ক নাজমুল হক কচি কলাপসিবল গেট বন্ধ করে কার্যালয় ত্যাগ করেন। এরপর ২৭ ও ২৮ নভেম্বর সাপ্তাহিক ছুটি থাকায় অফিসগুলো বন্ধ ছিল।

রোববার সকাল ৮টা ৫৫ মিনিটে যুব উন্নয়ন অফিসের ক্যাশিয়ার সাজেদুল করিম গেট খুলে ভেতরে প্রবেশ করেন। এ সময় যুব উন্নয়ন ও সমবায় অফিসের মাঝামাঝি স্থানে কাঁচের বোতলের ভাঙা টুকরো পড়ে থাকতে দেখেন। পাশাপাশি দেয়ালের কিছু অংশ পুড়ে কালো দাগ হয়ে থাকতে দেখা যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নৈশপ্রহরী মতিউর রহমান ঘটনাস্থলে এসে বিষয়টি ইউএনওকে জানান।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে বিষয়টি ঈশ্বরগঞ্জ থানা-পুলিশকে অবহিত করলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত জব্দ করে থানায় নিয়ে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান জানান, শুক্রবার থেকে রোববার সকাল পর্যন্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করেও বিস্ফোরণের সঙ্গে জড়িতদের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। উপজেলা পরিষদ চত্বরে গ্রামপুলিশ ও তাঁর কার্যালয়ের নৈশপ্রহরী দায়িত্ব পালন করছিলেন। তবে তাঁরা এ বিষয়ে কিছুই টের পাননি।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

লালমনিরহাটে পুলিশের অভিযান, জাল নোটসহ গ্রেপ্তার ২ अपराध লালমনিরহাটে পুলিশের অভিযান, জাল নোটসহ গ্রেপ্তার ২ 17 Views যৌথ বাহিনীর অভিযানে খুলনার শুটার ইমরানসহ গ্রেফতার ৫ अपराध যৌথ বাহিনীর অভিযানে খুলনার শুটার ইমরানসহ গ্রেফতার ৫ 57 Views আশাশুনিতে জমি নিয়ে পারিবারিক বিরোধ: যুবদল নেতার বিরুদ্ধে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার अपराध আশাশুনিতে জমি নিয়ে পারিবারিক বিরোধ: যুবদল নেতার বিরুদ্ধে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার 74 Views মাধবদীতে রিসোর্টের কাজে বাধা ও চাঁদাবাজির অভিযোগের পর পাল্টা মানববন্ধন, এলাকায় উত্তেজনা अपराध মাধবদীতে রিসোর্টের কাজে বাধা ও চাঁদাবাজির অভিযোগের পর পাল্টা মানববন্ধন, এলাকায় উত্তেজনা 375 Views নেত্রকোনায় ছাত্রদল নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হ-ত্যা-র হু-ম-কি: রাজনৈতিক অস্থিরতায় জনমনে আ-তঙ্ক अपराध নেত্রকোনায় ছাত্রদল নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হ-ত্যা-র হু-ম-কি: রাজনৈতিক অস্থিরতায় জনমনে আ-তঙ্ক 34 Views সহিংসতা ও নাশকতার পরিকল্পনায় সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও শ্যালক আটক अपराध সহিংসতা ও নাশকতার পরিকল্পনায় সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও শ্যালক আটক 23 Views নেত্রকোনার পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখম ও সাবেক এমপির বাড়িসহ একাধিক বাড়িতে অগ্নিসংযোগ अपराध নেত্রকোনার পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখম ও সাবেক এমপির বাড়িসহ একাধিক বাড়িতে অগ্নিসংযোগ 46 Views