মাধবদীতে রিসোর্টের কাজে বাধা ও চাঁদাবাজির অভিযোগের পর পাল্টা মানববন্ধন, এলাকায় উত্তেজনা

চাঁদাবাজির অভিযোগের পর পাল্টা মানববন্ধন, এলাকায় উত্তেজনা
Eidok'ta paylaş
মাধবদীতে রিসোর্টের কাজে বাধা ও চাঁদাবাজির অভিযোগের পর পাল্টা মানববন্ধন, এলাকায় উত্তেজনা
Fotoğraf: derleme

স্টাফ রিপোর্টারঃ-নরসিংদীর মাধবদীতে ‘বালাপুর ইকো রিসোর্ট এন্ড রিসোর্স লিমিটেড’-এর উন্নয়নমূলক কাজে বাধা দেওয়া ও চাঁদাবাজির অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, গত ২৭ নভেম্বর প্রতিষ্ঠানের কাজে বাধা ও হুমকির ঘটনার পর থানায় অভিযোগ দায়েরের সূত্র ধরে আজ (২৯ নভেম্বর) অভিযুক্ত পক্ষ এলাকায় কোম্পানির বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করছে।  

লিখিত অভিযোগের নথি অনুযায়ী, মাধবদী থানার বালাপুরে অবস্থিত বালাপুর ইকো রিসোর্ট এন্ড রিসোর্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামীম আহাম্মেদ (৪৮) গত ২৭ নভেম্বর রাত আনুমানিক ৮টার দিকে ঘটে যাওয়া একটি ঘটনার পরিপ্রেক্ষিতে মাধবদী থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে পাইকারচর ইউনিয়নের উত্তর চরভাষানিয়া গ্রামের মো. মতিউর রহমান ওরফে মতি (৫০) ও জহিরুল ইসলাম (৪০)-সহ অজ্ঞাতনামা আরও ৯ থেকে ১০ জনকে বিবাদী করা হয়েছে।  

অভিযোগে দাবি করা হয়, ২৭ নভেম্বর রাতে রিসোর্টের টেন্ডারের মাধ্যমে পরিচালিত বালু ভরাটের কাজ ও ভবন নির্মাণে অভিযুক্তরা বাধা দেয়। পাশাপাশি প্রতিষ্ঠানের ভেতরে অনধিকার প্রবেশ করে কর্মচারীদের ভয়ভীতি দেখানো হয় এবং কর্মচারীদের ভাড়া বাসার মালিকদের বাসা ও অফিস ভাড়া না দেওয়ার জন্য হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া বিবাদীরা এলাকায় বিভিন্ন ব্যবসায়ী ও বাসিন্দাদের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক টাকা আদায়ের চেষ্টা করে বলেও অভিযোগে বলা হয়।  

বাদী শামীম আহাম্মেদের অভিযোগ, এসব কর্মকাণ্ডের ফলে রিসোর্ট কর্তৃপক্ষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কর্মচারীদের প্রাণনাশের আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনার কারণে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা সময় লেগেছে বলে তিনি উল্লেখ করেন।  
এদিকে, গত ২৭ নভেম্বরের ঘটনার পর অভিযোগ দায়েরের প্রেক্ষাপটে আজ ২৯ নভেম্বর অভিযুক্ত পক্ষ এলাকায় কোম্পানির বিরুদ্ধে মানববন্ধন করছে। একদিকে রিসোর্টের কাজে বাধা, অনধিকার প্রবেশ ও চাঁদাবাজির অভিযোগ, অন্যদিকে অভিযুক্তদের পাল্টা মানববন্ধন—সব মিলিয়ে মাধবদীর বালাপুর ও আশপাশের এলাকায় পরিস্থিতির ওপর নজর রাখছেন স্থানীয়রা।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler