এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৪টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
নিহত আবিদা টাঙ্গাইল সদর উপজেলার ৩ নম্বর ঘারিন্দা ইউনিয়নের গোসাই জোয়ার গ্রামের আমিনের মেয়ে। মানববন্ধনে অংশগ্রহণকারীদের অভিযোগ, গত ২৬ নভেম্বর সাবিনা ও তাঁর স্বামী আলীম শিশুটিকে হত্যার পর বাড়ির পেছনে ফেলে রেখে যান। মাত্র ৩ হাজার টাকা ধার না দেওয়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে তাঁরা দাবি করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, তিন বছরের নিষ্পাপ শিশু আবিদা হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এ সময় বক্তারা প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত, দ্রুত বিচার এবং অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকরের দাবি জানান।
برنامه «Eye News BD»
نظرات 0