প্রায় ১৪ হাজার প্রবাসীকে দেশে পাঠালো সৌদি আরব

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ৯ হাজার ১৬৯ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।..
分享到 Eidok
প্রায় ১৪ হাজার প্রবাসীকে দেশে পাঠালো সৌদি আরব
图片:来源收集

 

একই সময়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ হাজার ৯৩৫ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, দেশজুড়ে পরিচালিত যৌথ নিরাপত্তা অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৪ হাজার ৭৯৭ জন আবাসন আইন, ২ হাজার ৬২৩ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ১ হাজার ৭৪৯ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন।

এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ৩৭৩ জন এবং দেশটির সীমান্ত দিয়ে অবৈধভাবে বের হওয়ার চেষ্টার সময় ২১ জনকে আটক করা হয়েছে। আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয়, নিয়োগ বা গোপনে সহায়তার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন আরও ২৩ জন।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটিতে ৩৮ হাজার ৪৮৩ জন প্রবাসীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তাঁদের মধ্যে ৩৬ হাজার ৩৭৮ জন পুরুষ এবং ২ হাজার ১০৫ জন নারী।

আটকদের মধ্যে ২৪ হাজার ২২২ জনকে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য সংশ্লিষ্ট দেশের দূতাবাসে পাঠানো হয়েছে। অন্যদিকে, ৮ হাজার ৮৪০ জনকে দেশে ফেরার ভ্রমণপ্রক্রিয়া সম্পন্ন করতে পাঠানো হয়েছে।

এদিকে, অবৈধভাবে কাউকে সৌদি আরবে প্রবেশে সহায়তা, পরিবহন বা আশ্রয় দেওয়ার বিষয়ে কঠোর সতর্কতা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি অপরাধে ব্যবহৃত যানবাহন ও আশ্রয়স্থল জব্দ করার বিধানও রয়েছে।

এ ধরনের অপরাধের তথ্য জানাতে সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলে ৯১১ নম্বরে এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ ও ৯৯৬ নম্বরে যোগাযোগ করে অভিযোগ জানানো যাবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

注释 0

没有找到评论