ভূঞাপুরে যুবদল নেতা রঞ্জুর বাড়িতে মিলল সাড়ে ৭ বস্তা বিদেশি মদ, প্রাইভেটকারসহ আটক ৩

****
Chia sẻ lên Eidok
ভূঞাপুরে যুবদল নেতা রঞ্জুর বাড়িতে মিলল সাড়ে ৭ বস্তা বিদেশি মদ, প্রাইভেটকারসহ আটক ৩
Ảnh: tư liệu

টাঙ্গাইলের ভূঞাপুরে গোবিন্দাসী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রঞ্জু মণ্ডলের বাড়ি থেকে সাড়ে সাত বস্তা অবৈধ বিদেশি মদের বোতল উদ্ধার করেছে পুলিশ। 

এ ঘটনায় মদ বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ তিনজনকে আটক করা হয়েছে। তবে যে বাড়ি থেকে এসব মদ উদ্ধার করা হয়েছে, সেই বাড়ির মালিক যুবদল নেতা রঞ্জু মণ্ডলকে আটক করেনি পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের পুরাতন গ্রামীণ ব্যাংক সংলগ্ন রঞ্জু মণ্ডলের বাড়িতে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—নাগরপুর উপজেলার ভাবনাপাড়া গ্রামের রফিস উদ্দিনের ছেলে ও প্রাইভেটকারের মালিক শামীম আহমেদ (৩১), ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের নলুয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ও উপজেলা যুবদলের সদস্য শামীম আল মাসুম (৪০) এবং দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বেলতলী গ্রামের কামরুল উদ্দিনের ছেলে ও প্রাইভেটকারচালক নূর মোহাম্মদ ওরফে নুরু (৪৮)। এ ঘটনায় জহুরুল ইসলাম নামে অপর এক চালক পালিয়ে গেছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে একটি সাদা প্রাইভেটকারে করে রঞ্জু মণ্ডলের বাড়িতে প্রায় সাড়ে সাত বস্তা বিদেশি মদের বোতল নিয়ে আসা হয়। পরে বাড়ির একটি কক্ষে সোফার নিচে পাঁচ বস্তা, বাথরুমে দুই বস্তা এবং একটি টেবিলের নিচে অর্ধেক বস্তা মদের বোতল রাখা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ভূঞাপুর থানা পুলিশের এসআই রুবেল ও এসআই চঞ্চলের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করেন। এ সময় থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডে ট্রাফিক পুলিশ কাগজপত্র যাচাইয়ের জন্য প্রাইভেটকারটিকে থামার সংকেত দেয়। এ সময় জহুরুল ইসলাম নামে অপর এক চালক কৌশলে সেখান থেকে পালিয়ে যান। পরে যুবদল নেতা রঞ্জু মণ্ডলের দেওয়া ঠিকানা অনুযায়ী প্রাইভেটকারটি তার বাড়িতে নিয়ে আসেন বলে আটক চালক নূর মোহাম্মদ জানিয়েছেন।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান, সাড়ে সাত বস্তা বিদেশি মদ ও একটি প্রাইভেটকারসহ তিনজনকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। যুবদল নেতার বাড়ি থেকে মদ উদ্ধারের বিষয়ে তিনি বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে।

ওদিকে তবে বাড়ি থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধারের পরও বাড়ির মালিক রঞ্জু মণ্ডলকে আটক না করায় বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে। এ ঘটনায় তার সংশ্লিষ্টতা এবং তাকে আটক না করার কারণ সম্পর্কে পুলিশের তদন্ত ও পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy