পাবনা

পাবনা জেলায় ৫টি রেলস্টেশনের নিরাপত্তায় ৮৯ জন আনসার সদস্য, ১০ জন ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন

পাবনা জেলায় ৫টি রেলস্টেশনের নিরাপত্তায় ৮৯ জন আনসার সদস্য, ১০ জন ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন..
Chia sẻ lên Eidok
পাবনা জেলায় ৫টি রেলস্টেশনের নিরাপত্তায় ৮৯ জন আনসার সদস্য, ১০ জন ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন
Ảnh: tư liệu

পাবনা জেলার রেল সুরক্ষা-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা এবং নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ রেল স্টেশনের নিরাপত্তা, ট্রেন চলাচল ও আইন শৃঙ্খলা রক্ষায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীকে সহযোগিতার জন্য অদ্যকার ২৮/১১/২০২৬ খ্রি: হতে ২৭/০১/২০২৭ খ্রি: পর্যন্ত মোট ০২ মাসের জন্য ০৫টি রেলওয়ে স্টেশনের নিরাপত্তার জন্য ৮৯ (ঊননব্বই) জন আনসার ভিডিপি (নিরস্ত্র) সদস্য মোতায়েন করা হয়েছে। রেলযোগাযোগ স্বাভাবিক রাখা, যাত্রীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন এ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার ২৮শে নভেম্বর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো: নাজমুস সাকিব এ তথ্য জানান। নাজমুস সাকিব জানান, রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের চাহিদার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় এসব আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা কার্যক্রম মাঠপর্যায়ে তদারকির জন্য কোম্পানি কমান্ডার ও সার্কেল অ্যাডজুটেন্ট দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যাটালিয়ন পরিচালক ও জেলা কমান্ড্যান্টরা সার্বক্ষণিক তদারকি করছেন। রেলে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রেল চলাচল নির্বিঘ্ন ও স্বাভাবিক রাখাই এ মোতায়েনের মূল লক্ষ্য। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালনে ঈশ্বরদী উপজেলার, ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ। এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় দ্বায়িত্ব পালনের জন্য আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন। গতকাল ২৭/১১/২০২৬ খ্রি: রাত ২০:৩০ ঘটিকায় ৪০ আনসার ব্যাটালিয়ন ঈশ্বরদী, পাবনা হতে বিভিন্ন পদবির ১০ (দশ) জন ব্যাটালিয়ন আনসার সদস্য জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, পাবনা হতে মোতায়েন করা হয়েছে।পরবর্তীতে, মোতায়েনকৃত সদস্যদের ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে দায়িত্ব পালনের জন্য মোতায়েন করা হয়েছে। তাঁরা অদ্যকার ২৮/১১/২০২৬ খ্রি: তারিখ হতে রেলওয়ে স্টেশনের সার্বিক নিরাপত্তা রক্ষায় দ্বায়িত্ব পালন করছেন।প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ব্যাটালিয়ন যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে প্রস্তুত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের আস্থা ও ভরসা অটুট রাখতে বাহিনীর আনসার সদস্যরা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবেন বলে জানানো হয়।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

রাজধানীর মিরপুরে ইতিহাস পরিবহনের বাসে অগ্নিকাণ্ড: জননিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ Khác রাজধানীর মিরপুরে ইতিহাস পরিবহনের বাসে অগ্নিকাণ্ড: জননিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ 37 Views বোয়ালমারীতে "নাজমুল হক নজীর : জীবন ও কবিতা" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত Khác বোয়ালমারীতে "নাজমুল হক নজীর : জীবন ও কবিতা" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত 35 Views ২০২৭ সালের মধ্যে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর ঘোষণা ডা. জুবাইদা রহমানের Khác ২০২৭ সালের মধ্যে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর ঘোষণা ডা. জুবাইদা রহমানের 49 Views জয়পুরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্‌যাপন Khác জয়পুরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্‌যাপন 70 Views দোহার-নবাবগঞ্জে স্বাস্থ্যসেবা ও উন্নয়ন প্রকল্পে নতুন উদ্যোগ এমপি আবু আশফাকের Khác দোহার-নবাবগঞ্জে স্বাস্থ্যসেবা ও উন্নয়ন প্রকল্পে নতুন উদ্যোগ এমপি আবু আশফাকের 121 Views স্বর্ণদ্বীপে সামরিক সক্ষমতার প্রদর্শনী: সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Khác স্বর্ণদ্বীপে সামরিক সক্ষমতার প্রদর্শনী: সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী 112 Views কাশ্মীরে শিশুদের রক্তক্ষয়ী শৈশব: ২০১৬ সালে মাত্র চার মাসে আহত ১,২৪৮ শিশুর মর্মান্তিক পরিসংখ্যান Khác কাশ্মীরে শিশুদের রক্তক্ষয়ী শৈশব: ২০১৬ সালে মাত্র চার মাসে আহত ১,২৪৮ শিশুর মর্মান্তিক পরিসংখ্যান 81 Views