হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা

সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে বিজিবি-পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ডিসির মতবিনিময়..
Auf Eidok teilen
হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা
Foto: Archiv

দেশের সীমান্ত সুরক্ষা, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্তবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ কাউসার আজিজ।

শনিবার (২৮ নভেম্বর) সকালে সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের হাড়দ্দা গ্রামে অবস্থিত দেশের ১ নম্বর মেইন সীমান্ত পিলার (১ এমপি) ও সংলগ্ন সীমান্ত এলাকা পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে জেলা প্রশাসক সীমান্তের চাক্ষুষ নকশা পর্যালোচনা করেন এবং সীমান্ত এলাকার ভৌগোলিক অবস্থান, নিরাপত্তা ব্যবস্থাপনা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (৩৩ বিজিবি) ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সীমান্তের নিরাপত্তা, নজরদারি এবং আন্তঃপ্রশাসনিক সমন্বয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণের পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে বিদ্যমান ব্যবস্থাপনা সম্পর্কেও অবহিত হন জেলা প্রশাসক।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, বর্ডার গার্ড বাংলাদেশ (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইনসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিজিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের অংশ হিসেবে এ পরিদর্শনকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel