ভোমরায় বিএনপির বিক্ষোভ সমাবেশ, ফ্যাসিবাদ প্রতিরোধে প্রয়োজনে রক্ত দেওয়ার ঘোষণা হাবিবের

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের দেশব্যাপী ষড়যন্ত্রমূলক সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদ এবং তা প্রতিরোধের দাবিতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি..
Eidokでシェア
ভোমরায় বিএনপির বিক্ষোভ সমাবেশ, ফ্যাসিবাদ প্রতিরোধে প্রয়োজনে রক্ত দেওয়ার ঘোষণা হাবিবের
写真:提供

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের দেশব্যাপী ষড়যন্ত্রমূলক সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদ এবং তা প্রতিরোধের দাবিতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। শনিবার (২৮ নভেম্বর) বিকেলে ভোমরা স্থলবন্দর কাস্টম হাউসের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘জিয়ার সৈনিকরা বেঁচে থাকতে কোনো ফ্যাসিস্ট খুনিকে এ দেশে ফিরে আসতে দেওয়া হবে না।’ তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপি জুলুম-নির্যাতন সহ্য করে রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছে। ফ্যাসিবাদ প্রতিহত করতে প্রয়োজনে রক্ত দিতেও বিএনপির নেতাকর্মীরা দ্বিধা করবেন না।

তিনি আরও বলেন, দেশের মানুষ এখন শান্তিতে থাকতে চায়। নতুন করে কোনো অশান্তি সৃষ্টির চেষ্টা করা উচিত নয়। দেশের মানুষ আর আপনাদের চায় না। জনগণের প্রত্যাশা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সমাবেশে বিশেষ অতিথি ও অন্যান্য বক্তা হিসেবে বক্তব্য দেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ মো. আব্দুর রউফ, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, যুগ্ম আহ্বায়ক ডা. মনিরুজ্জামান ও আবুল হাসান হাদী, সাবেক পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী এবং জেলা বিএনপির সাবেক সমন্বয়ক হাবিবুর রহমান হবি।

এছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহিন, জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুল ও সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম বাবু, জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান ও সাধারণ সম্পাদক দুদায়েভ মাসুদ খান অর্ঘ্য, জেলা তাঁতীদলের সাবেক সভাপতি রফিকুল আলম বাবু, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক মুহাম্মদ হাদিউজ্জামান বাদশা, জেলা ক্রীড়াদলের সভাপতি ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান মো. গোলাম ফারুক বাবু এবং সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ভোমরা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন, আলিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নুরুজ্জামান পল্টু ও সদস্যসচিব আজগর আলী, শিবপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি নজরুল ইসলামসহ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশটি সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী ও জেলা বিএনপির সাবেক সমন্বয়ক হাবিবুর রহমান হবি।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

コメント 0

コメントがありません

関連記事

সিরাজগঞ্জে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 政治 (せいじ) সিরাজগঞ্জে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 47 Views একটা মারলে দুইটা মারব: কুষ্টিয়ার এমপি আমির হামজার উসকানিমূলক বক্তব্য ঘিরে বিতর্ক 政治 (せいじ) একটা মারলে দুইটা মারব: কুষ্টিয়ার এমপি আমির হামজার উসকানিমূলক বক্তব্য ঘিরে বিতর্ক 53 Views বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়ন কমিটিতে ফরিদপুরের শহিদুল ইসলাম বাবুল 政治 (せいじ) বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়ন কমিটিতে ফরিদপুরের শহিদুল ইসলাম বাবুল 50 Views বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়ন কমিটিতে ফরিদপুরের শহিদুল ইসলাম বাবুল 政治 (せいじ) বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়ন কমিটিতে ফরিদপুরের শহিদুল ইসলাম বাবুল 40 Views সারাদেশে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বরগুনায় যুবদলের বিক্ষোভ সমাবেশ 政治 (せいじ) সারাদেশে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বরগুনায় যুবদলের বিক্ষোভ সমাবেশ 48 Views সাতক্ষীরা সদরে জামায়াতের সাংগঠনিক পুনর্গঠন, ১৪ ইউনিয়নের আমীরদের শপথ 政治 (せいじ) সাতক্ষীরা সদরে জামায়াতের সাংগঠনিক পুনর্গঠন, ১৪ ইউনিয়নের আমীরদের শপথ 60 Views শরীয়তপুরে রাজনৈতিক সংঘর্ষে রক্তক্ষয়ী সংঘাত: নিহত ১, গুলিবিদ্ধ ২ 政治 (せいじ) শরীয়তপুরে রাজনৈতিক সংঘর্ষে রক্তক্ষয়ী সংঘাত: নিহত ১, গুলিবিদ্ধ ২ 60 Views