দেবহাটায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানসহ দুজন গ্রেপ্তার

দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ওরফে সাহেব আলীসহ দুজন গ্রেপ্তার..
Auf Eidok teilen
দেবহাটায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানসহ দুজন গ্রেপ্তার
Foto: Archiv

সাতক্ষীরার দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ওরফে সাহেব আলীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ২০২৪ সালের ২৯ আগস্ট দেবহাটা থানায় দায়ের করা একটি মামলার এজাহারনামীয় আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে দেবহাটা থানা-পুলিশ।

গ্রেপ্তার অপর ব্যক্তি হলেন দেবহাটা উপজেলার দক্ষিণ কুলিয়া গ্রামের মৃত মাওলা বক্স গাজীর ছেলে তুহিন রহমান (৪০)। গ্রেপ্তার আলমগীর হোসেন (৩৫) উপজেলার কামিনীবসু গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৯ আগস্ট দেবহাটা থানায় দায়ের করা একটি মামলায় (মামলা নম্বর-০৬) আলমগীর হোসেন ও তুহিন রহমান এজাহারনামীয় আসামি। ওই মামলার সূত্র ধরেই পুলিশের বিশেষ অভিযানে তাঁদের আটক করা হয়।

দেবহাটা থানা-পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পরে শনিবার বিকেলে তাঁদের আদালতে সোপর্দ করা হয়।

এদিকে, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রেক্ষাপটে এ গ্রেপ্তারের ঘটনা এলাকায় আলোচনার সৃষ্টি করেছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

লালমনিরহাটে পুলিশের অভিযান, জাল নোটসহ গ্রেপ্তার ২ Verbrechen লালমনিরহাটে পুলিশের অভিযান, জাল নোটসহ গ্রেপ্তার ২ 13 Views যৌথ বাহিনীর অভিযানে খুলনার শুটার ইমরানসহ গ্রেফতার ৫ Verbrechen যৌথ বাহিনীর অভিযানে খুলনার শুটার ইমরানসহ গ্রেফতার ৫ 48 Views আশাশুনিতে জমি নিয়ে পারিবারিক বিরোধ: যুবদল নেতার বিরুদ্ধে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার Verbrechen আশাশুনিতে জমি নিয়ে পারিবারিক বিরোধ: যুবদল নেতার বিরুদ্ধে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার 63 Views ঈশ্বরগঞ্জ ইউএনও কার্যালয়ের নিচতলায় বিস্ফোরণ, আতঙ্ক Verbrechen ঈশ্বরগঞ্জ ইউএনও কার্যালয়ের নিচতলায় বিস্ফোরণ, আতঙ্ক 41 Views মাধবদীতে রিসোর্টের কাজে বাধা ও চাঁদাবাজির অভিযোগের পর পাল্টা মানববন্ধন, এলাকায় উত্তেজনা Verbrechen মাধবদীতে রিসোর্টের কাজে বাধা ও চাঁদাবাজির অভিযোগের পর পাল্টা মানববন্ধন, এলাকায় উত্তেজনা 366 Views নেত্রকোনায় ছাত্রদল নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হ-ত্যা-র হু-ম-কি: রাজনৈতিক অস্থিরতায় জনমনে আ-তঙ্ক Verbrechen নেত্রকোনায় ছাত্রদল নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হ-ত্যা-র হু-ম-কি: রাজনৈতিক অস্থিরতায় জনমনে আ-তঙ্ক 29 Views সহিংসতা ও নাশকতার পরিকল্পনায় সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও শ্যালক আটক Verbrechen সহিংসতা ও নাশকতার পরিকল্পনায় সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও শ্যালক আটক 23 Views