ফরিদপুর

ফরিদপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের ৭টি কোর্সে প্রশিক্ষনের সুযোগ, আবেদন শেষ ১৫ ডিসেম্বর

ফরিদপুর যুব উন্নয়ন অধিদপ্তর ১৮ থেকে ৩৫ বছর বয়সী বেকার যুবক-যুবনারীদের জন্য সাতটি ট্রেডে ২২৭টি আসনে প্রশিক্ষণ কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে আবেদনের শেষ সময় ১৫ ডিসেম্বর ২০২৬।..
Eidokでシェア
ফরিদপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের ৭টি কোর্সে প্রশিক্ষনের সুযোগ, আবেদন শেষ ১৫ ডিসেম্বর
写真:提供

বেকার যুবক ও যুবনারীদের দক্ষতা উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়াতে ফরিদপুরে সাতটি ট্রেডে প্রশিক্ষণার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। এসব প্রশিক্ষণ কোর্সে মোট ২২৭টি আসন রয়েছে। ১৮ থেকে ৩৫ বছর বয়সী কর্মক্ষম বেকার যুবক ও যুবনারীরা নির্ধারিত যোগ্যতা অনুযায়ী এসব কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

‎বুধবার (২৫ নভেম্বর) ফরিদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয় থেকে পরিচালক এ.এস.এম মঈনুল আহসান স্বাক্ষরিত, প্রকাশিত এক ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ফরিদপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের ৭টি কোর্সে প্রশিক্ষনের সুযোগ, আবেদন শেষ ১৫ ডিসেম্বর

 

‎প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সাতটি ট্রেডের মধ্যে রয়েছে—মডার্ন অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন, পোশাক তৈরি, ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং, ইলেকট্রনিক্স, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এবং গবাদিপশু, হাঁস-মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষিবিষয়ক প্রশিক্ষণ।

‎প্রথম কোর্স মডার্ন অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন। ছয় মাস মেয়াদি অনাবাসিক এ কোর্সে ভর্তির জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পাস। কোর্স ফি ৫০০ টাকা। আসন সংখ্যা ৪০টি। এ কোর্সের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ২০ ডিসেম্বর ২০২৬ সকাল ১০টায়।

‎দ্বিতীয় কোর্স কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন। ছয় মাস মেয়াদি অনাবাসিক এ কোর্সে এইচএসসি বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। কোর্স ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। আসন রয়েছে ৫০টি। সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর সকাল ১১টায়।

‎তৃতীয় কোর্স পোশাক তৈরি। তিন মাস মেয়াদি অনাবাসিক এ প্রশিক্ষণে অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। কোর্স ফি ৫০ টাকা এবং আসন সংখ্যা ২৫টি। সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ২১ ডিসেম্বর সকাল ১০টায়।

‎চতুর্থ কোর্স ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং। ছয় মাস মেয়াদি অনাবাসিক এ কোর্সে ভর্তির জন্য অষ্টম শ্রেণি পাস হতে হবে। কোর্স ফি ৩০০ টাকা এবং আসন সংখ্যা ২৪টি। সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর সকাল ১০টায়।

‎পঞ্চম কোর্স ইলেকট্রনিক্স। ছয় মাস মেয়াদি অনাবাসিক এ প্রশিক্ষণে অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। কোর্স ফি ৩০০ টাকা। আসন রয়েছে ২৪টি। সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর সকাল ১১টায়।

‎ষষ্ঠ কোর্স রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং। ছয় মাস মেয়াদি অনাবাসিক এ কোর্সে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস। কোর্স ফি ৩০০ টাকা এবং আসন সংখ্যা ২৪টি। সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর সকাল ১১টায়।

‎সপ্তম কোর্স গবাদিপশু, হাঁস-মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষিবিষয়ক প্রশিক্ষণ। তিন মাস মেয়াদি আবাসিক এ কোর্সে অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। কোর্স ফি ১০০ টাকা এবং জামানত হিসেবে আরও ১০০ টাকা দিতে হবে, যা প্রশিক্ষণ শেষে ফেরতযোগ্য। এ কোর্সে আসন রয়েছে ৪০টি। সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর সকাল ১০টায়।

‎আবেদন করতে হবে অনলাইনে

‎বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে https://ytms.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে পছন্দের ট্রেডে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন ছাড়া কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

‎আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদপত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে। আবেদনের শেষ তারিখ ১৫ ডিসেম্বর ২০২৬।

‎সাক্ষাৎকার ও মনোনয়ন কার্যক্রম

‎প্রথম থেকে ষষ্ঠ নম্বর কোর্সের আবেদনকারীদের সাক্ষাৎকার ও মনোনয়ন কার্যক্রম অনুষ্ঠিত হবে ফরিদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা কার্যালয়ে। সপ্তম নম্বর কোর্সের প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ফরিদপুর যুব প্রশিক্ষণ কেন্দ্রের নির্বাচনী বোর্ডের সামনে।

‎সাক্ষাৎকারের সময় প্রার্থীদের মূল সনদপত্র, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি এবং সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। এ জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। প্রশিক্ষণার্থী নির্বাচনের ক্ষেত্রে নির্বাচনী বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

‎বিশেষ কোটায় ভর্তির সুযোগ

‎ভর্তি বিজ্ঞপ্তিতে দলিত জনগোষ্ঠীর (সুইপার, মুচি ও ডোম) যুবকদের জন্য ৪ শতাংশ কোটা এবং প্রতিবন্ধী, অটিস্টিক ও তৃতীয় লিঙ্গের জন্য ৫ শতাংশ কোটা সংরক্ষণের কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত যুবকদের অধিদপ্তরের সব প্রশিক্ষণে কোর্স ফি ব্যতীত ভর্তির সুযোগ রাখা হয়েছে।

‎প্রশিক্ষণ শেষে মিলবে যাতায়াত ভাতা

‎প্রশিক্ষণ শেষে চূড়ান্তভাবে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের যাতায়াত ভাতা দেওয়ার ব্যবস্থাও রয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, বাজেট বরাদ্দ সাপেক্ষে সরকারি বিধি মোতাবেক দৈনিক উপস্থিতির ভিত্তিতে MFS পদ্ধতিতে রকেট অ্যাকাউন্টের মাধ্যমে এ ভাতা প্রদান করা হবে। তবে এ সুবিধা প্রথম থেকে ষষ্ঠ নম্বর কোর্সের প্রশিক্ষণার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য।

‎এ ছাড়া প্রত্যেক প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণকেন্দ্রের নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আগ্রহী বেকার যুবক ও যুবনারীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করার আহ্বান জানিয়েছে ফরিদপুর যুব উন্নয়ন অধিদপ্তর।


‎

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

コメント 0

コメントがありません

関連記事

আমতলীতে ছেলে ছাত্রলীগের রাজনীতি করায় ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা 地区ニュース আমতলীতে ছেলে ছাত্রলীগের রাজনীতি করায় ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা 26 Views আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 地区ニュース আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 113 Views খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু 地区ニュース খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু 75 Views শিতের শুরুতেই এতিম শিশুদের মুখে হাসি ফোটাল বরগুনার জেলা প্রশাসক 地区ニュース শিতের শুরুতেই এতিম শিশুদের মুখে হাসি ফোটাল বরগুনার জেলা প্রশাসক 26 Views তালতলীতে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ 地区ニュース তালতলীতে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ 46 Views শ্যামনগরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ,আলোচনা ও স্কুল ফিডিং কর্মসূচি 地区ニュース শ্যামনগরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ,আলোচনা ও স্কুল ফিডিং কর্মসূচি 72 Views সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ 地区ニュース সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ 60 Views