করুণা নয়, সমান অধিকার চাই—আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের নিয়ে তিন দিনব্যাপী মেলা শুরু

বৈষম্যহীন সমাজ গঠনে প্রতিবন্ধী শিশু-যুবদের অংশগ্রহণের আহ্বান, আশাশুনিতে তিন দিনের আয়োজন..
שיתוף ב-Eidok
করুণা নয়, সমান অধিকার চাই—আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের নিয়ে তিন দিনব্যাপী মেলা শুরু
צילום: ארכיון

সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের অধিকার প্রতিষ্ঠা, সক্ষমতার বিকাশ এবং সমাজের সর্বস্তরে অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে তিন দিনব্যাপী আঞ্চলিক মেলা ও কর্মশালা শুরু হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা পরিষদ চত্বরে এ মেলা ও কর্মশালার উদ্বোধন করা হয়। এতে বিভিন্ন অঞ্চলের অংশীজন, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, উন্নয়নকর্মী এবং প্রতিবন্ধী শিশু ও যুবদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে।

নেদারল্যান্ডসভিত্তিক সংস্থা লিলিয়ান ফন্ডসের আর্থিক সহায়তা এবং সিডিডির কারিগরি সহযোগিতায় আইডিয়াল পারুলিয়া, সাতক্ষীরা; আশরাফ ফাউন্ডেশন, চৌগাছা, যশোর; বাঁচতে শেখা, আরবপুর এবং বারীনগর সমাজকল্যাণ সংস্থা, যশোরের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। প্রধান অতিথি হিসেবে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশারের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি উপস্থিত না থাকায় তাঁর প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার।

স্বাগত বক্তব্য দেন আইডিয়ালের পরিচালক ডা. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমান, জেপিইউএফের প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মুহিত কুমার দাশ এবং আশরাফ ফাউন্ডেশনের পরিচালক এম রাসেল আশরাফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রজেক্ট ফোকাল মিজানুর রহমান ও ফিল্ড ফ্যাসিলিটেটর আফতাবুজ্জামান।

আলোচনায় বক্তারা বলেন, প্রতিবন্ধিতা কোনো ব্যক্তির সম্ভাবনা বা যোগ্যতার অন্তরায় নয়। বরং প্রয়োজনীয় সুযোগ, সহযোগিতা, সহায়ক পরিবেশ ও সামাজিক স্বীকৃতির অভাবে প্রতিবন্ধী শিশু ও যুবরা অনেক ক্ষেত্রে তাদের সক্ষমতা প্রকাশের সুযোগ থেকে বঞ্চিত হন। তাদের শিক্ষা, কর্মসংস্থান, সামাজিক মর্যাদা ও মৌলিক অধিকার নিশ্চিত করা শুধু পরিবার বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।

তারা আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি করুণা বা সহানুভূতি প্রদর্শনের পরিবর্তে তাদের সমান অধিকার, সম্মান এবং সিদ্ধান্ত গ্রহণসহ সমাজের প্রতিটি ক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় প্রতিবন্ধী শিশু ও যুবদের মতামত, চাহিদা এবং সক্ষমতাকে যথাযথ গুরুত্ব দেওয়া জরুরি।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু বলেন, প্রতিবন্ধী শিশু ও যুবরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের অবহেলা কিংবা উন্নয়নের মূলধারার বাইরে রেখে টেকসই ও বৈষম্যহীন সমাজ গঠন সম্ভব নয়। তাদের মেধা, যোগ্যতা ও সক্ষমতা বিকাশে প্রয়োজনীয় পরিবেশ ও সুযোগ তৈরি করতে হবে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় অংশীজনদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, এ ধরনের মেলা ও কর্মশালা প্রতিবন্ধী ব্যক্তিদের সমস্যা, সম্ভাবনা ও অধিকার সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় পর্যায়ে পারস্পরিক সহযোগিতা ও কার্যকর উদ্যোগ গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এ মেলা ও কর্মশালায় প্রতিবন্ধী শিশু ও যুবদের অর্থবহ অংশগ্রহণ, অধিকার প্রতিষ্ঠা, আত্মবিশ্বাস ও সক্ষমতা বিকাশ এবং সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি অভিজ্ঞতা বিনিময় ও আঞ্চলিক অংশীজনদের মধ্যে সমন্বয় বৃদ্ধির মাধ্যমে প্রতিবন্ধীবান্ধব সমাজ গঠনের সম্ভাবনা ও করণীয় তুলে ধরা হবে।

এ আয়োজনের মূল প্রত্যাশা—প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কেবল সুযোগ সৃষ্টি নয়, বরং সমাজের প্রতিটি ক্ষেত্রে তাদের সমান মর্যাদা ও অংশগ্রহণের অধিকার প্রতিষ্ঠা।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ חדשות המחוז নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ 58 Views প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা חדשות המחוז প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা 47 Views মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন חדשות המחוז মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন 46 Views ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ חדשות המחוז ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ 66 Views হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা חדשות המחוז হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা 63 Views জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী חדשות המחוז জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী 40 Views সীতাকুণ্ডে মরহুম সফি উল্ল্যাহ ভূঁইয়া মেমোরিয়াল স্কলারশিপ প্রদান חדשות המחוז সীতাকুণ্ডে মরহুম সফি উল্ল্যাহ ভূঁইয়া মেমোরিয়াল স্কলারশিপ প্রদান 39 Views