Uživo

চা-শ্রমিক ইউনিয়নের ভোট কাল,শ্রীমঙ্গলে সর্বোচ্চ ভোটার

দীর্ঘ আট বছর পর বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন। মৌলভীবাজারের সাত উপজেলায় ১৩৫টি কেন্দ্রে ভোট দেবেন ৬০ হাজার ৪৮৭ জন শ্রমিক। চার ভ্যালি ও পঞ্চায়েত পর্যায়েও চলছে নির্বাচনী প্রতিদ্বন্দ্ব..
Podijeli na Eidoku
চা-শ্রমিক ইউনিয়নের ভোট কাল,শ্রীমঙ্গলে সর্বোচ্চ ভোটার
Foto: arhiva

লাইভ আপডেট

১ažuriranja
  1. চা-শ্রমিক ইউনিয়নের ভোট কাল,শ্রীমঙ্গলে সর্বোচ্চ ভোটার

    দীর্ঘ আট বছর পর বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন। মৌলভীবাজারের সাত উপজেলায় ১৩৫টি কেন্দ্রে ভোট দেবেন ৬০ হাজার ৪৮৭ জন শ্রমিক। চার ভ্যালি ও পঞ্চায়েত পর্যায়েও চলছে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা।

দীর্ঘ আট বছর পর আগামীকাল শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের (বি-৭৭) ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬। নির্বাচনকে ঘিরে মৌলভীবাজারের চা-বাগানগুলোতে শ্রমিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। জেলার সাতটি উপজেলার ১৩৫টি বাগান ও পঞ্চায়েতের অধীনে ৬০ হাজার ৪৮৭ জন চা-শ্রমিক এবার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচন উপলক্ষে মৌলভীবাজার জেলায় মোট ১৩৫টি ভোটকেন্দ্র প্রস্তুত করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা থেকে কেন্দ্রগুলোতে ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে। প্রশাসন ও নির্বাচনসংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

নির্বাচনসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মৌলভীবাজার জেলার সাত উপজেলার মধ্যে শ্রীমঙ্গল উপজেলায় সবচেয়ে বেশি চা-বাগান ও পঞ্চায়েত রয়েছে। উপজেলাভিত্তিক বাগান ও পঞ্চায়েতের সংখ্যা ১৩৫টি। এর মধ্যে শ্রীমঙ্গলে ৪০টি, মৌলভীবাজার সদরে ৩টি, রাজনগরে ১৩টি, কমলগঞ্জে ২৩টি, কুলাউড়ায় ২২টি, জুড়ীতে ১৬টি এবং বড়লেখায় ১৮টি।

এসব বাগান ও পঞ্চায়েতের বিপরীতে মোট ৩৫৭টি পঞ্চায়েত প্যানেল রয়েছে। উপজেলাভিত্তিক প্যানেলের সংখ্যা শ্রীমঙ্গলে ১০৫টি, মৌলভীবাজার সদরে ৮টি, রাজনগরে ৩৬টি, কমলগঞ্জে ৫৪টি, কুলাউড়ায় ৬২টি, জুড়ীতে ৪৮টি এবং বড়লেখায় ৪৪টি।

এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে মোট ১৬টি পঞ্চায়েত প্যানেল। উপজেলাভিত্তিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্যানেলের সংখ্যা শ্রীমঙ্গলে ৩টি, মৌলভীবাজার সদরে ১টি, রাজনগরে ১টি, কমলগঞ্জে ৪টি, কুলাউড়ায় ৩টি, জুড়ীতে ১টি এবং বড়লেখায় ৩টি।

জেলার সাত উপজেলার মধ্যে ভোটার সংখ্যায়ও শীর্ষে রয়েছে শ্রীমঙ্গল। উপজেলাভিত্তিক ভোটার সংখ্যা হলো শ্রীমঙ্গলে ১৮ হাজার ৮২২ জন, কমলগঞ্জে ১৪ হাজার ৪৩৫ জন, কুলাউড়ায় ৮ হাজার ৬৫৬ জন, জুড়ীতে ৭ হাজার ৮৪৯ জন, রাজনগরে ৫ হাজার ৭৫২ জন, বড়লেখায় ৩ হাজার ৮১৭ জন এবং মৌলভীবাজার সদরে ১ হাজার ১৫৬ জন।

সব মিলিয়ে মৌলভীবাজার জেলার সাত উপজেলায় মোট ভোটার ৬০ হাজার ৪৮৭ জন। এর মধ্যে শ্রীমঙ্গলে সর্বোচ্চ ১৮ হাজার ৮২২ জন ভোটার থাকায় এ উপজেলাকে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

মৌলভীবাজার জেলার চা-শ্রমিক ইউনিয়নের আওতাধীন চারটি ভ্যালিতেও নির্বাচনী কার্যক্রম ঘিরে রয়েছে ব্যাপক আগ্রহ। ভ্যালিগুলো হলো বালিশিরা, জুড়ী, লংলা ও মনু-দলই।

প্রাপ্ত তথ্য অনুযায়ী,বালিশিরা ভ্যালিতে ৬৪টি, জুড়ী ভ্যালিতে ৩৬টি, লংলা ভ্যালিতে ৩৪টি এবং মনু-দলই ভ্যালিতে ২৩টি বাগান ও পঞ্চায়েত রয়েছে। চার ভ্যালিতে মোট ১৫৭টি বাগান ও পঞ্চায়েতের বিপরীতে ৯টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

এর মধ্যে বালিশিরা ভ্যালিতে ২টি, জুড়ী ভ্যালিতে ২টি, লংলা ভ্যালিতে ৩টি এবং মনু-দলই ভ্যালিতে ২টি প্যানেল রয়েছে।

বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নির্বাচনেও রয়েছে প্রতিদ্বন্দ্বিতা। কেন্দ্রীয় পরিষদের সভাপতি মণ্ডলী পদের বিপরীতে ২টি এবং সম্পাদক মণ্ডলী পদের বিপরীতে ৩টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। অর্থাৎ কেন্দ্রীয় কার্যকরী পরিষদ নির্বাচনে মোট ৫টি প্যানেল রয়েছে।

নির্বাচনে প্রত্যেক ভোটার তিনটি পৃথক কমিটির জন্য ভোট দেওয়ার সুযোগ পাবেন। কমিটিগুলো হলো বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ, ভ্যালি কার্যকরী পরিষদ এবং নিজ নিজ চা-বাগানের পঞ্চায়েত কমিটি।

নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী,শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে গোপন ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে আগামী তিন বছরের জন্য কেন্দ্রীয়, ভ্যালি ও বাগানভিত্তিক নেতৃত্ব নির্বাচন করবেন চা-শ্রমিকেরা।

নির্বাচন অবাধ,সুষ্ঠু,নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা ও উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবেন। পাশাপাশি নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ দল দায়িত্ব পালন করবে।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ জানিয়েছেন,নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন,সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচন চা-শ্রমিকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রমিকদের ন্যায্য মজুরি, শ্রম অধিকার, চিকিৎসা, শিক্ষা, আবাসন ও জীবনমান উন্নয়নে ইউনিয়নের নেতৃত্বের ভূমিকা গুরুত্বপূর্ণ হওয়ায় নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছেন জেলার বিভিন্ন চা-বাগানের শ্রমিকেরা।

সব মিলিয়ে মৌলভীবাজারের সাত উপজেলার ১৩৫টি ভোটকেন্দ্রে নির্বাচন আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentari 0

Nema komentara

povezani članci

নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ Vijesti iz okruga নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ 11 Views প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা Vijesti iz okruga প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা 20 Views মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন Vijesti iz okruga মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন 21 Views ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ Vijesti iz okruga ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ 41 Views হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা Vijesti iz okruga হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা 37 Views জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী Vijesti iz okruga জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী 38 Views সীতাকুণ্ডে মরহুম সফি উল্ল্যাহ ভূঁইয়া মেমোরিয়াল স্কলারশিপ প্রদান Vijesti iz okruga সীতাকুণ্ডে মরহুম সফি উল্ল্যাহ ভূঁইয়া মেমোরিয়াল স্কলারশিপ প্রদান 39 Views