মিরসরাইয়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আলোকিত মিরসরাই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চট্টগ্রামের মিরসরাইয়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে তৃতীয়বারের মতো ‘আলোকিত মিরসরাই মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ..
I-share sa Eidok
মিরসরাইয়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আলোকিত মিরসরাই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
Larawan: kuha mula sa arkibo

চট্টগ্রামের মিরসরাইয়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে তৃতীয়বারের মতো ‘আলোকিত মিরসরাই মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজে এ পরীক্ষার আয়োজন করে আলোকিত মিরসরাই যুব সংস্থা। পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন আলোকিত মিরসরাই যুব সংস্থার সভাপতি গাজী নিজাম উদ্দিন, প্রতিষ্ঠাতা তৌহিদুল ইসলাম তুহীন, ধুম ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মেজবাউল হক মানিক এবং এম এ হায়দার উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলী হায়দার টিপু।

এ সময় গাজী নিজাম উদ্দিন বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি পড়ালেখায় উৎসাহিত করতে এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চা, আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলাও এ আয়োজনের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সংস্থার প্রতিষ্ঠাতা তৌহিদুল ইসলাম তুহীন বলেন, মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে তাদের উৎসাহিত করা এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখতেই আলোকিত মিরসরাই মেধাবৃত্তি পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা যেন নিজেদের মেধা ও যোগ্যতা বিকাশের সুযোগ পায়, সে লক্ষ্যেই তৃতীয়বারের মতো এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্র সচিব মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোহরাব হোসেন, আলোকিত মিরসরাই মেধাবৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক নুরুল হুদা, মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, সংস্থার সাধারণ সম্পাদক কাজী আইনুল করিম, সাংগঠনিক সম্পাদক কাজী ফায়জুল করিম তানিম, অর্থ সম্পাদক ইজাজ আফ্রিদি, সাংস্কৃতিক সম্পাদক হিরু আক্তার ববি, ক্রীড়া সম্পাদক রায়হান উদ্দিন সোহেল, ধর্মীয় সম্পাদক মাওলানা খুরশিদ আলম ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মিলন বণিকসহ সংশ্লিষ্টরা।

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ Balita sa Distrito নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ 11 Views প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা Balita sa Distrito প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা 20 Views মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন Balita sa Distrito মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন 21 Views ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ Balita sa Distrito ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ 41 Views হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা Balita sa Distrito হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা 37 Views জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী Balita sa Distrito জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী 38 Views সীতাকুণ্ডে মরহুম সফি উল্ল্যাহ ভূঁইয়া মেমোরিয়াল স্কলারশিপ প্রদান Balita sa Distrito সীতাকুণ্ডে মরহুম সফি উল্ল্যাহ ভূঁইয়া মেমোরিয়াল স্কলারশিপ প্রদান 39 Views