বনজীবীদের জীবিকা ফেরানোর দাবিতে শিক্ষার্থীদের ‘জাগরণ যাত্রা’

‘আমরা বাঁচতে চাই, স্কুলে যেতে চাই’—বনদস্যু দমনে শিক্ষার্থীদের মানববন্ধন
Eidok'ta paylaş
বনজীবীদের জীবিকা ফেরানোর দাবিতে শিক্ষার্থীদের ‘জাগরণ যাত্রা’
Fotoğraf: derleme

বনদস্যুদের তাণ্ডবে বাবা-মায়ের জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষা জীবন ও পরিবার বাঁচাতে ব্যতিক্রমী ‘উপকূলে জাগরণ যাত্রা’, বিক্ষোভ ও মানববন্ধন করেছে সুন্দরবন উপকূলীয় শিক্ষার্থীরা। শুক্রবার (২৭ নভেম্বর '২৬) সকাল সাড়ে দশটায় সোরা স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা মাঠে শুরু হওয়া এ কর্মসূচিতে বই-খাতা, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে উপকূলীয় সড়ক শিক্ষাঙ্গন প্রাঙ্গন মুখর করে তোলে ছাত্র-ছাত্রীরা।

জাগরণযাত্রা শেষে শিক্ষার্থী খাতার পৃষ্ঠা ছিড়ে পানিতে ফেলে প্রতিকী প্রতিবাদ প্রদর্শণ করে।

সুন্দরবনে অপহরণ ও চাঁদাবাজির ভয়ে মাছ, কাঁকড়া ও গোলপাতা আহরণ বন্ধ থাকায় হাজার হাজার বনজীবী পরিবারে অভাব নেমে এসেছে। এতে অনেক শিক্ষার্থীদের ঝরে পড়ে কাজের সন্ধানে ছুটতে হচ্ছে।

নিজেদের শিক্ষা জীবন ও পরিবারের ভবিষ্যৎ রক্ষায় এবার আন্দোলনে নেমেছে নেমেছে কোমলমতি ও তরুণ শিক্ষার্থীরা সোরা স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা মাঠে শুক্রবার সকাল সাড়ে দশটায় বনদস্যুদের দৌরাত্ম্য বন্ধ এবং বনজীবীদের নিরাপদ জীবিকা নিশ্চিত করার দাবিতে সুন্দরবন উপকূলে অনুষ্ঠিত হয়েছে ‘উপকূলে জাগরণ যাত্রা’, বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি। বই খাতা, ফেস্টুন আর প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীরা শ্লোগানে শ্লোগানে মুখর করে তোলে উপকূলীয় সড়ক।

স্কুল ছাত্র মোঃ রাসেল রানা বলেন, “বাবা-মায়ের বেকারত্ব আমাদের বই-খাতা কেড়ে নিচ্ছে; অবিলম্বে সাঁড়াশি অভিযান চালিয়ে দস্যুদের নির্মূল করতে হবে।”

কর্মসূচিতে ছাত্রী সাকিলা পারভীন বলেন, “দস্যুদের ভয়ে বাবা বনে যেতে পারছেন না, ঘরে হাঁড়িতে ভাত নেই। আমাদের পরীক্ষার ফি ও বই কেনার টাকা নেই, আমরা বাঁচতে চাই ও স্কুলে যেতে চাই।” ছাত্রী হিরা মনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “দস্যুদের তাণ্ডবে একটি পুরো প্রজন্ম অন্ধকারে হারিয়ে গেলে সেই দায় কে নেবে?”

অভিভাবক মনোয়ারা খাতুন বলেন, “জীবিকার পথ বন্ধ হওয়ায় সংসার ও সন্তানের পড়াশোনা চালানো অসম্ভব হয়ে পড়েছে, দ্রুত ত্রাণ ও সহায়তা জরুরি।” অভিভাবক কামরুল ইসলাম বলেন, “বনদস্যুদের দৌরাত্ম্য থামাতে না পারলে আমরা না খেয়ে ও সন্তানদের অশিক্ষিত রেখে ধ্বংস হয়ে যাব।”

আন্দোলন কর্মসূচিতে বক্তব্য রাখেন চাঁদনীমুখা এম এম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী  মোঃ রাসেল রানা,  চাঁদনীমুখা পরিজান আলিম মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী মোঃ জুনায়েদ হোসেন, মাদ্রাসা শিক্ষার্থী সাকিলা পারভীন, আশুরা খাতুন, মোঃ অয়েস কুরুনী, মোছা: মুন্নি আক্তার, স্কুল শিক্ষার্থী রাকিব হোসেন, মোঃ টুটুল, মোঃ জিল্লুর রহমান,  হিরা মনি প্রমুখ।

সমগ্র কর্মসূচিতে সভাপতিত্ব করেন খুলনা বিএল কলেজের ইংরেজি সাহিত্যে সম্মানের শিক্ষার্থী মো: জিয়ারুল ইসলাম। সঞ্চালনা করেন কলেজ শিক্ষার্থী আশিকুর রহমান।

কর্মসূচিতে শিক্ষকদের পক্ষে সংহতি জ্ঞাপন করেন মাস্টার আব্দুর রহিম, শহিদুল ইসলাম। অভিভাবকদের পক্ষে সংহতি জ্ঞাপন করেন গাজীবাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ মো: শফিকুল ইসলাম, মনোয়ারা খাতুন, কামরুল ইসলাম।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

প্রতিবন্ধীদের স্বাবলম্বী ও শিক্ষায় এগিয়ে নিতে আশাশুনিতে ব্যতিক্রমী উদ্যোগ Din ve Eğitim প্রতিবন্ধীদের স্বাবলম্বী ও শিক্ষায় এগিয়ে নিতে আশাশুনিতে ব্যতিক্রমী উদ্যোগ 55 Views না ফেরার দেশে শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলনের বড় ভাই এটিএম রেজাউল হক রতন Din ve Eğitim না ফেরার দেশে শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলনের বড় ভাই এটিএম রেজাউল হক রতন 28 Views গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও অপপ্রচার প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত Din ve Eğitim গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও অপপ্রচার প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত 68 Views মিরসরাইয়ে রাবেয়া খাতুন নূরানী তালীমুল কুরআন এবতেদায়ী মাদরাসায় খতমে কুরআন ও দোয়া মাহফিল Din ve Eğitim মিরসরাইয়ে রাবেয়া খাতুন নূরানী তালীমুল কুরআন এবতেদায়ী মাদরাসায় খতমে কুরআন ও দোয়া মাহফিল 41 Views বকশীগঞ্জে মাদ্রাসার মাহফিল, লন্ডন প্রবাসী সাইদ হাসানের উদ্যোগে পুরস্কৃত ১৬ শিক্ষার্থী Din ve Eğitim বকশীগঞ্জে মাদ্রাসার মাহফিল, লন্ডন প্রবাসী সাইদ হাসানের উদ্যোগে পুরস্কৃত ১৬ শিক্ষার্থী 75 Views শিক্ষাঙ্গনে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থমুক্ত পরিবেশ নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর Din ve Eğitim শিক্ষাঙ্গনে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থমুক্ত পরিবেশ নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর 44 Views হাদিস সংরক্ষণ ও সংকলনের ইতিহাস: আরবের উৎস থেকে বিশ্বময় বিস্তৃতি Din ve Eğitim হাদিস সংরক্ষণ ও সংকলনের ইতিহাস: আরবের উৎস থেকে বিশ্বময় বিস্তৃতি 73 Views