৩১ বছরেও পাকা হয়নি হেড়মা–দেবরাজ বাজার সড়ক, বৃষ্টিতে হাঁটুকাদা, দুর্ভোগে ৩০ হাজার মানুষ

****
Поделиться в Eidok
৩১ বছরেও পাকা হয়নি হেড়মা–দেবরাজ বাজার সড়ক, বৃষ্টিতে হাঁটুকাদা, দুর্ভোগে ৩০ হাজার মানুষ
Фото: из открытых источников

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার তেলিগাতী ইউনিয়নের হেড়মা বাজার থেকে দেবরাজ নতুন বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার কাঁচা সড়ক। বৃষ্টি হলেই সড়কজুড়ে সৃষ্টি হয় হাঁটুপানি সমান কাদা। চলাচলের অনুপযোগী হয়ে পড়ে পুরো রাস্তা। প্রায় ৩০ হাজার মানুষের বসবাস এই এলাকায়। তাঁদের দৈনন্দিন যাতায়াতের অন্যতম প্রধান ভরসা এই সড়ক। বছরের পর বছর এমন দুর্ভোগ পোহাচ্ছেন কয়েকটি গ্রামের বাসিন্দারা। বিশেষ করে বর্ষা মৌসুমে ভ্যান, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে পড়তে হয় চরম ভোগান্তিতে।

স্থানীয়দের দাবি, ১৯৯৫ সালে বেড়িবাঁধ নির্মাণের পর থেকে এ সড়কে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। দীর্ঘ ৩১ বছরেও সড়কটি পাকা করা হয়নি। অথচ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের অন্যতম প্রধান পথ এটি। বিকল্প একটি রাস্তা থাকলেও সেটির অবস্থাও অত্যন্ত বেহাল। ভাঙাচোরা ওই পথ দিয়ে প্রায় তিন কিলোমিটার যেতে হেঁটে প্রায় দুই ঘণ্টা সময় লাগে বলে জানিয়েছেন স্থানীয়রা। ফলে বাধ্য হয়েই কাদা মাড়িয়ে ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে হাজারো মানুষকে।

স্থানীয়দের ভাষ্য, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র ও আশ্বিন—বর্ষার এই চার মাস সড়কটি দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করা যায় না। অনেক সময় জরুরি প্রয়োজনে রোগী নিয়ে বের হলেও মাঝপথে বিপাকে পড়তে হয়। গর্ভবতী নারী ও অসুস্থ ব্যক্তিদের হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়ে। পাশাপাশি কাঁচামাল পরিবহন করতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, হেড়মা বাজার থেকে দেবরাজ নতুন বাজার পর্যন্ত কাঁচা সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও কাদার সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও জমে আছে হাঁটুপানি সমান কাদা। সামান্য বৃষ্টি হলেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের কেউ জুতা হাতে নিয়ে, আবার কেউ কাদা মাড়িয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন। ভ্যান ও অটোরিকশা চলাচল ব্যাহত হওয়ায় পণ্য পরিবহনেও ভোগান্তি পোহাতে হচ্ছে। সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন শিক্ষার্থী, নারী, শিশু ও অসুস্থ রোগীরা।

ইসলামিয়া দাখিল মাদ্রাসার ইবতেদায়ি প্রধান সুবহান বলেন, ১৯৯৫ সালে বেড়িবাঁধ হওয়ার পর থেকে আমাদের এই রাস্তার কোনো উন্নয়ন হয়নি। বিশেষ করে বর্ষার চার মাস ভ্যান, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করতে পারে না। চালকেরা গাড়ি নিয়ে বের হতে পারেন না, ফলে তাঁদের আয়-রোজগার বন্ধ হয়ে যায়। অসুস্থ রোগী ও গর্ভবতী মায়েদের নিয়ে যাতায়াত করতে গিয়ে অনেক সময় বিপদে পড়তে হয়। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি, হেড়মা বাজার থেকে দেবরাজ বাজার হয়ে পঞ্চকরণ নতুন বাজার পর্যন্ত সড়কটি দ্রুত পাকা করা হোক।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সোহানুর বলে, আমি পঞ্চম শ্রেণিতে পড়ি। আমাদের স্কুলে প্রায় ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী আছে। বৃষ্টি হলে রাস্তা কাদায় ভরে যায়। তখন ঠিকমতো স্কুলে যেতে পারি না। যাওয়ার পথে পড়ে গিয়ে জামাকাপড়, ব্যাগ ও বই-খাতা নষ্ট হয়। আমরা চাই, দ্রুত রাস্তাটি ঠিক করে দেওয়া হোক।

ঢাকায় বসবাসকারী স্থানীয় বাসিন্দা অজিয়ার রহমান বলেন, মাঝেমধ্যে বাড়িতে আসি। এলাকার রাস্তাঘাটের অবস্থা দেখলে খুব কষ্ট হয়। একটু বৃষ্টি হলেই হাঁটুপানি সমান কাদা হয়। শিশুরা স্কুলে যেতে পারে না। এলাকার মানুষ নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। সরকার যদি একটু উদ্যোগ নেয়, তাহলে এই এলাকার মানুষের দুর্ভোগ কমবে।

ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদ আলী হাসান জুমাদ্দার বলেন, হেড়মা থেকে দেবরাজ নতুন বাজার পর্যন্ত প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার রাস্তার অবস্থা খুবই খারাপ। এখানে বাজার, প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা রয়েছে। বর্ষা এলে মানুষ ঘর থেকে বের হতে পারে না। বাজারে কাঁচামালসহ প্রয়োজনীয় পণ্য আনা-নেওয়াও কঠিন হয়ে পড়ে। একজন রোগী কিংবা শিক্ষককে যাতায়াত করতে চরম ভোগান্তি পোহাতে হয়। জনস্বার্থে রাস্তাটি দ্রুত পাকা করা প্রয়োজন।

স্থানীয় বাসিন্দা জালাল বলেন, বেড়িবাঁধ হওয়ার পর থেকে রাস্তাটিতে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। একটু বৃষ্টি হলেই মানুষ কার্যত চলাচল করতে পারে না। বাজারে কাঁচামাল নিয়ে ব্যবসায়ীরা আসতে পারেন না। অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়ে। আমরা দীর্ঘদিন ধরে অবহেলিত। সরকারের কাছে আমাদের দাবি, দ্রুত রাস্তাটি সংস্কার ও পাকা করা হোক।

৭০ বছর বয়সী বৃদ্ধা তরফদার শেখ বলেন, আমাদের এই রাস্তাটি খুবই প্রয়োজন। বর্তমানে মাটির রাস্তাটি দিয়ে চলাচল করা যায় না। প্রায় হাঁটুপানি সমান কাদা মাড়িয়ে তিন কিলোমিটার পথ হেঁটে যাতায়াত করতে হয়। এই বয়সেও প্রতিদিন এভাবেই চলাচল করতে হচ্ছে। বাজার করতে হলেও এই রাস্তা দিয়েই যেতে হয়, কারণ আমাদের এলাকার বাজারে প্রয়োজনীয় সব জিনিস পাওয়া যায় না। জীবনের শেষ বয়সে আমার একটাই চাওয়া, রাস্তাটি পাকা হওয়া দেখে যেতে চাই। অনেকেই আসেন, আশ্বাস দেন—আজ করে দেবেন, কাল করে দেবেন। কিন্তু বছরের পর বছর পার হলেও কেউ রাস্তাটি ঠিক করে দেননি।

তেলিগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি খান রফিকুল ইসলাম বলেন, দীর্ঘ ১৭ বছরেও হেড়মা থেকে দেবরাজ পর্যন্ত রাস্তায় কোনো কাজ হয়নি। এখানকার মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারেন না। কোনো রোগী অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার মতো ভালো রাস্তা নেই। আমি একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রকৌশলীর কাছে রাস্তাটি নির্মাণের জন্য আবেদন জানিয়েছি। দুঃখজনক বিষয় হলো, রাস্তাটির বিল পাস হয়েছে বলে জেনেছি, কিন্তু কাজ শুরু হয়নি। প্রতিদিন কয়েক হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কাজ শুরুর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে বাগেরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মঞ্জুর রশিদ বলেন, সড়কটির বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সড়কটির বর্তমান অবস্থা ও উন্নয়ন প্রকল্পের বিষয়টি যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির উন্নয়ন না হওয়ায় শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্যসহ দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। প্রায় ৩০ হাজার মানুষের চলাচলের এই সড়কটি বছরের পর বছর অবহেলিত পড়ে রয়েছে। তাঁদের দাবি, শুধু বর্ষা মৌসুমের সাময়িক মেরামত নয়, হেড়মা বাজার থেকে দেবরাজ বাজার হয়ে পঞ্চকরণ নতুন বাজার পর্যন্ত পুরো সড়কটি টেকসইভাবে পাকা করা হোক। এতে কয়েকটি গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ Районные новости নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ 58 Views প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা Районные новости প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা 47 Views মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন Районные новости মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন 46 Views ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ Районные новости ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ 66 Views হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা Районные новости হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা 63 Views জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী Районные новости জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী 40 Views সীতাকুণ্ডে মরহুম সফি উল্ল্যাহ ভূঁইয়া মেমোরিয়াল স্কলারশিপ প্রদান Районные новости সীতাকুণ্ডে মরহুম সফি উল্ল্যাহ ভূঁইয়া মেমোরিয়াল স্কলারশিপ প্রদান 39 Views