কচুয়া প্রেসক্লাবের আয়োজনে  গুণীজন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

গুণীজনদের সম্মাননা, কৃতী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং সমাজের ইতিবাচক কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার প্রত্যয় নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।..
שיתוף ב-Eidok
কচুয়া প্রেসক্লাবের আয়োজনে  গুণীজন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
צילום: ארכיון

মোঃ রায়হান মিয়া,কচুয়া চাঁদপুর প্রতিনিধিঃ 

সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণী শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেছে কচুয়া প্রেসক্লাব। শিক্ষা, চিকিৎসাসেবা ও সমাজসেবায় অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি জানাতে আয়োজিত এ অনুষ্ঠানে মিলনমেলায় পরিণত হয় কচুয়া রাজমহল কমিউনিটি সেন্টারের মিলনায়তন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কচুয়া রাজমহল কমিউনিটি সেন্টারে কচুয়া প্রেসক্লাবের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কচুয়া সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভিপি নুর মোহাম্মদ কচি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কচুয়া পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী এবং উপজেলা উত্তর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ মিয়াজী।
কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমদাদ উল্যাহর পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন সাজেদুল হাসান কামাল, শরীফুল ইসলাম মিঠু, শফিকুল ইসলাম পাঠান, জিয়াউল হোসেন, মোতাহের হোসেন, খোরশেদ আলম, জহিরুল আলম,হাসিনা পারভীন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমিন উল্যাহ ।
সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য দেন আবুল হোসেন, খোরশেদ আলম সিকদার, আলমগীর তালুকদার, শাহাদাত হোসেন, মাসুদ রানা ও জাবেদ হোসেনসহ অন্যান্য সাংবাদিকরা।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, সমাজের প্রতিটি ক্ষেত্রে এমন কিছু মানুষ রয়েছেন, যারা নিজেদের মেধা, শ্রম, সততা ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁদের অবদানের যথাযথ স্বীকৃতি দেওয়া প্রয়োজন। বিশেষ করে গুণী শিক্ষক ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান নতুন প্রজন্মকে ভালো কাজের প্রতি উৎসাহিত করবে। পাশাপাশি চিকিৎসাসেবা ও সমাজসেবায় নিয়োজিত ব্যক্তিদের সম্মাননা সমাজে মানবিক মূল্যবোধ ও ইতিবাচক কর্মকাণ্ডকে আরও উৎসাহিত করবে।

তাঁরা আরও বলেন, একজন গুণী মানুষের অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং তা পরিবার, সমাজ ও এলাকার জন্য গর্বের বিষয়। এ ধরনের আয়োজনের মাধ্যমে সমাজের আলোকিত মানুষদের সামনে তুলে ধরার পাশাপাশি আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করা সম্ভব।

অনুষ্ঠানের শেষপর্যায়ে চিকিৎসাসেবা, সমাজসেবা, শিক্ষকতা ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে সংবর্ধিত ব্যক্তিদের হাতে অতিথিরা সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন।

গুণীজনদের সম্মাননা, কৃতী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং সমাজের ইতিবাচক কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার প্রত্যয় নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

কচুয়া প্রেসক্লাবের আয়োজনে  গুণীজন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

আমতলীতে নিজ ঘর থেকে ঝুমুর আক্তার নামে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার חדשות המחוז আমতলীতে নিজ ঘর থেকে ঝুমুর আক্তার নামে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 64 Views শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে  র‍্যালি, উদ্বোধন ও আলোচনাসভা חדשות המחוז শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে  র‍্যালি, উদ্বোধন ও আলোচনাসভা 50 Views বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত חדשות המחוז বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত 73 Views চিরিরবন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত חדשות המחוז চিরিরবন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত 85 Views মুকসুদপুরে দীর্ঘদিন পর আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা, সংবাদ সম্মেলন חדשות המחוז মুকসুদপুরে দীর্ঘদিন পর আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা, সংবাদ সম্মেলন 70 Views কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তায় প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে কালিগঞ্জে উদ্বোধন অনুষ্ঠান חדשות המחוז কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তায় প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে কালিগঞ্জে উদ্বোধন অনুষ্ঠান 81 Views দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ ও রাজনৈতিক সংশ্লিষ্ট থেকে অর্থ যোগানের অভিযোগ উঠেছে חדשות המחוז দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ ও রাজনৈতিক সংশ্লিষ্ট থেকে অর্থ যোগানের অভিযোগ উঠেছে 51 Views