শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে  র‍্যালি, উদ্বোধন ও আলোচনাসভা

****
مشاركة على Eidok
শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে  র‍্যালি, উদ্বোধন ও আলোচনাসভা
الصورة: مجمّعة

শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে  র‍্যালি, উদ্বোধন ও আলোচনাসভা

শ্যামনগর ( সাতক্ষীরা)  প্রতিনিধি ঃ "রপ্তানিমুখী প্রাণিসম্পদে  গড়বো দেশ,  সবার আগে বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি,  উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর)সকালে  উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।  র‍্যালি পরবর্তী উপজেলা পরিষদ হলরুমে  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সহ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জামন কনক।

 অনুষ্ঠানে সভাপতিত্ব সহ স্বাগত বক্তব্য ও মাল্টিমিডিয়া ভিত্তিক প্রেজেন্টেশন উপস্থাপন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত)  ডা. সুব্রত কুমার বিশ্বাস ।
 অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ওয়ালিউল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তানজিয়ারা খাতুন,
 উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান  কবীর, শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজের শিক্ষক সিদ্দিকুল  ইসলাম বকুল, বীর মুক্তিযোদ্ধা জিয়াদ আলী, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের প্রতিনিধি, বিভিন্ন এনজিও প্রতিনিধি,   ভেটেরিনারি ওষুধ  কোম্পানির প্রতিনিধিবৃন্দ, প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, খামারীবৃন্দ প্রমুখ।

  উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক 
কাজল রায় চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা 
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক পশুপালন পদ্ধতি, খামারিদের উৎসাহিতকরণ এবং নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদনের গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন।
এছাড়া আলোচনা সভায় দুর্যোগপ্রবন এলাকা হিসেবে শ্যামনগরের জন্য এনিম্যাল শেল্টার নির্মান, লবন সহনশীল ঘাস চাষের সম্প্রসারণের   প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।
ছবি - শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আলোচনা সভা। 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত أخبار المنطقة বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত 47 Views চিরিরবন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত أخبار المنطقة চিরিরবন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত 56 Views মুকসুদপুরে দীর্ঘদিন পর আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা, সংবাদ সম্মেলন أخبار المنطقة মুকসুদপুরে দীর্ঘদিন পর আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা, সংবাদ সম্মেলন 60 Views কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তায় প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে কালিগঞ্জে উদ্বোধন অনুষ্ঠান أخبار المنطقة কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তায় প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে কালিগঞ্জে উদ্বোধন অনুষ্ঠান 75 Views দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ ও রাজনৈতিক সংশ্লিষ্ট থেকে অর্থ যোগানের অভিযোগ উঠেছে أخبار المنطقة দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ ও রাজনৈতিক সংশ্লিষ্ট থেকে অর্থ যোগানের অভিযোগ উঠেছে 49 Views গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা: ৩২ কারখানায় উৎপাদন স্থগিত, শিল্পাঞ্চলে চরম অস্থিরতা أخبار المنطقة গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা: ৩২ কারখানায় উৎপাদন স্থগিত, শিল্পাঞ্চলে চরম অস্থিরতা 56 Views রূপগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, পূর্বাচল ৩০০ ফিট সড়কে অপরাধ দমন ও যানজট নিরসনে একাধিক সিদ্ধান্ত أخبار المنطقة রূপগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, পূর্বাচল ৩০০ ফিট সড়কে অপরাধ দমন ও যানজট নিরসনে একাধিক সিদ্ধান্ত 94 Views