বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

****
Eidok پر شیئر
বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
تصویر: ماخوذ

ইয়াছির আরাফাত, স্টাফ রিপোর্টারঃ-

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

 

 

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব যেন সবার আগে বাংলাদেশ’ এবং ‘আমিষেই শক্তি, আমিষেই মুক্তি’ প্রতিপাদ্য সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা সোয়াইব আজমি এবং খামারি আতাউর রহমান, মুক্তারুজ্জামান ও দেলোয়ার।

বক্তারা বলেন, দেশের পুষ্টি চাহিদা পূরণ, নিরাপদ আমিষ উৎপাদন এবং অর্থনৈতিক উন্নয়নে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের উৎপাদন বাড়ানোর পাশাপাশি প্রাণিজ পণ্যের গুণগত মান নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রান্তিক খামারিদের প্রশিক্ষণ, প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদানের মাধ্যমে তাঁদের আরও উৎসাহিত করতে হবে।সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, নিরাপদ আমিষ উৎপাদন এবং খামারিদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় স্থানীয় পর্যায়ে প্রাণিসম্পদ উৎপাদন বৃদ্ধি ও খামারিদের স্বাবলম্বী করে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

চিরিরবন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ضلع کی خبریں চিরিরবন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত 19 Views মুকসুদপুরে দীর্ঘদিন পর আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা, সংবাদ সম্মেলন ضلع کی خبریں মুকসুদপুরে দীর্ঘদিন পর আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা, সংবাদ সম্মেলন 58 Views কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তায় প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে কালিগঞ্জে উদ্বোধন অনুষ্ঠান ضلع کی خبریں কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তায় প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে কালিগঞ্জে উদ্বোধন অনুষ্ঠান 74 Views দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ ও রাজনৈতিক সংশ্লিষ্ট থেকে অর্থ যোগানের অভিযোগ উঠেছে ضلع کی خبریں দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ ও রাজনৈতিক সংশ্লিষ্ট থেকে অর্থ যোগানের অভিযোগ উঠেছে 47 Views গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা: ৩২ কারখানায় উৎপাদন স্থগিত, শিল্পাঞ্চলে চরম অস্থিরতা ضلع کی خبریں গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা: ৩২ কারখানায় উৎপাদন স্থগিত, শিল্পাঞ্চলে চরম অস্থিরতা 56 Views রূপগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, পূর্বাচল ৩০০ ফিট সড়কে অপরাধ দমন ও যানজট নিরসনে একাধিক সিদ্ধান্ত ضلع کی خبریں রূপগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, পূর্বাচল ৩০০ ফিট সড়কে অপরাধ দমন ও যানজট নিরসনে একাধিক সিদ্ধান্ত 89 Views রূপগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, পূর্বাচল ৩০০ ফিট সড়কে অপরাধ দমন ও যানজট নিরসনে একাধিক সিদ্ধান্ত ضلع کی خبریں রূপগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, পূর্বাচল ৩০০ ফিট সড়কে অপরাধ দমন ও যানজট নিরসনে একাধিক সিদ্ধান্ত 48 Views