বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে চিরিরবন্দর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘ইছামতি’-তে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া(এমপি)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রায়হান আলী।
এবারের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ।’
আয়োজকরা জানান, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, দুধ, মাংস ও ডিমের উৎপাদন বৃদ্ধি, খামারিদের উৎসাহিত করা এবং দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, আধুনিক খামার ব্যবস্থাপনা এবং এ খাতের উন্নয়নে সরকারি উদ্যোগ ও খামারিদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
تطبيق «Eye News BD»
تعليقات 0