Uživo

মুকসুদপুরে দীর্ঘদিন পর আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা, সংবাদ সম্মেলন

মোঃ মামুন মোল্লা , মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:
Podijeli na Eidoku
মুকসুদপুরে দীর্ঘদিন পর আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা, সংবাদ সম্মেলন
Foto: arhiva

লাইভ আপডেট

০ažuriranja

    মুকসুদপুরে দীর্ঘদিন পর আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা, সংবাদ সম্মেলন

    মোঃ মামুন মোল্লা , মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

     

    দীর্ঘদিন বন্ধ থাকার পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় পুনরায় খোলা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

    সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রবিউল আলম সিকদার ও উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক হায়দার হোসেন।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান পল্টু, উপজেলা কৃষক দলের সভাপতি সরদার মুজিবুর রহমান, মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন মুন্সী ও সাধারণ সম্পাদক মো. আজগর হোসেন শেখ, গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রিয়াজ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. রবিউল ইসলাম মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াজসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

    সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রবিউল আলম সিকদার বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন মামলা ও হামলার ঘটনা ঘটে। এতে অনেক নেতাকর্মী হয়রানির শিকার হন। অনেকে গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান। ফলে দীর্ঘদিন দলীয় কার্যালয়ের কার্যক্রম বন্ধ ছিল।

    তিনি আরও বলেন, গত ১৯ নভেম্বর লকডাউন কর্মসূচির পর নতুন করে দলীয় কার্যালয় খোলা হয়েছে। দীর্ঘদিন সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় না থাকায় সাংবাদিকদের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন এবং দলের বর্তমান অবস্থান তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

    সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা জানান, এখন থেকে তাঁরা নিয়মিত দলীয় কার্যালয় খুলবেন এবং দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। পাশাপাশি দলের সাংগঠনিক কার্যক্রমও নিয়মিত চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

    Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

    Komentari 0

    Nema komentara

    povezani članci

    কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তায় প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে কালিগঞ্জে উদ্বোধন অনুষ্ঠান Vijesti iz okruga কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তায় প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে কালিগঞ্জে উদ্বোধন অনুষ্ঠান 64 Views দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ ও রাজনৈতিক সংশ্লিষ্ট থেকে অর্থ যোগানের অভিযোগ উঠেছে Vijesti iz okruga দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ ও রাজনৈতিক সংশ্লিষ্ট থেকে অর্থ যোগানের অভিযোগ উঠেছে 45 Views গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা: ৩২ কারখানায় উৎপাদন স্থগিত, শিল্পাঞ্চলে চরম অস্থিরতা Vijesti iz okruga গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা: ৩২ কারখানায় উৎপাদন স্থগিত, শিল্পাঞ্চলে চরম অস্থিরতা 54 Views রূপগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, পূর্বাচল ৩০০ ফিট সড়কে অপরাধ দমন ও যানজট নিরসনে একাধিক সিদ্ধান্ত Vijesti iz okruga রূপগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, পূর্বাচল ৩০০ ফিট সড়কে অপরাধ দমন ও যানজট নিরসনে একাধিক সিদ্ধান্ত 86 Views রূপগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, পূর্বাচল ৩০০ ফিট সড়কে অপরাধ দমন ও যানজট নিরসনে একাধিক সিদ্ধান্ত Vijesti iz okruga রূপগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, পূর্বাচল ৩০০ ফিট সড়কে অপরাধ দমন ও যানজট নিরসনে একাধিক সিদ্ধান্ত 47 Views নবাগত ইউএনওকে বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Vijesti iz okruga নবাগত ইউএনওকে বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা 115 Views আমতলীতে এক নারীর রহস্যজনক মৃত্যু Vijesti iz okruga আমতলীতে এক নারীর রহস্যজনক মৃত্যু 70 Views