কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তায় প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে কালিগঞ্জে উদ্বোধন অনুষ্ঠান

রপ্তানিমুখী প্রাণিসম্পদ খাতের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং নিরাপদ প্রাণিজ আমিষের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন..
Condividi su Eidok
কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তায় প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে কালিগঞ্জে উদ্বোধন অনুষ্ঠান
Foto: archivio

রপ্তানিমুখী প্রাণিসম্পদ খাতের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং নিরাপদ প্রাণিজ আমিষের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপজেলা মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরফানুর রহমান।

সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিলুর রহমানের সঞ্চালনায় এবং ইউএনও এরফানুর রহমানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ ইসলাম, শেখ নুরুজ্জামান, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ডা. শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আবু হাসান এবং উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান।

এ ছাড়া খামারিদের মধ্যে বক্তব্য দেন অনিতা রানী ঘোষ ও আমিনুল ইসলাম।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এরফানুর রহমান বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, বেকারত্ব দূরীকরণ এবং মেধাবী ও উন্নয়নমুখী সমাজ গঠনে প্রাণিসম্পদ খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের দৈনন্দিন প্রাণিজ আমিষের চাহিদা পূরণে দুধ, ডিম ও মাংসের জোগান নিশ্চিত করছে এ খাত। পাশাপাশি খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

তিনি বলেন, প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, আধুনিক খামার ব্যবস্থাপনা এবং খামারিদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করতে হবে। এতে স্থানীয় অর্থনীতির বিকাশের পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রাণিসম্পদ খাতের খামারি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

মুকসুদপুরে দীর্ঘদিন পর আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা, সংবাদ সম্মেলন Notizie del distretto মুকসুদপুরে দীর্ঘদিন পর আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা, সংবাদ সম্মেলন 40 Views দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ ও রাজনৈতিক সংশ্লিষ্ট থেকে অর্থ যোগানের অভিযোগ উঠেছে Notizie del distretto দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ ও রাজনৈতিক সংশ্লিষ্ট থেকে অর্থ যোগানের অভিযোগ উঠেছে 45 Views গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা: ৩২ কারখানায় উৎপাদন স্থগিত, শিল্পাঞ্চলে চরম অস্থিরতা Notizie del distretto গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা: ৩২ কারখানায় উৎপাদন স্থগিত, শিল্পাঞ্চলে চরম অস্থিরতা 54 Views রূপগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, পূর্বাচল ৩০০ ফিট সড়কে অপরাধ দমন ও যানজট নিরসনে একাধিক সিদ্ধান্ত Notizie del distretto রূপগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, পূর্বাচল ৩০০ ফিট সড়কে অপরাধ দমন ও যানজট নিরসনে একাধিক সিদ্ধান্ত 86 Views রূপগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, পূর্বাচল ৩০০ ফিট সড়কে অপরাধ দমন ও যানজট নিরসনে একাধিক সিদ্ধান্ত Notizie del distretto রূপগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, পূর্বাচল ৩০০ ফিট সড়কে অপরাধ দমন ও যানজট নিরসনে একাধিক সিদ্ধান্ত 47 Views নবাগত ইউএনওকে বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Notizie del distretto নবাগত ইউএনওকে বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা 115 Views আমতলীতে এক নারীর রহস্যজনক মৃত্যু Notizie del distretto আমতলীতে এক নারীর রহস্যজনক মৃত্যু 70 Views