দিনাজপুর

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ ও রাজনৈতিক সংশ্লিষ্ট থেকে অর্থ যোগানের অভিযোগ উঠেছে

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২০০৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে নিয়োগপ্রাপ্ত কিছু কর্মচারীর আওয়ামী লীগের সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতা ও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা ও অর্থ যোগানের অভিযোগ উঠেছে। ..
Поделиться в Eidok
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ ও রাজনৈতিক সংশ্লিষ্ট থেকে অর্থ যোগানের অভিযোগ উঠেছে
Фото: из открытых источников

 


দিনাজপুর প্রতিনিধি 
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২০০৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে নিয়োগপ্রাপ্ত কিছু কর্মচারীর আওয়ামী লীগের সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতা ও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা ও অর্থ যোগানের অভিযোগ উঠেছে।  অভিযোগকারীদের দাবি আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া কয়েকজন কর্মচারী বর্তমানে হাসপাতালের বিভিন্ন শাখা, প্যাথলজি বিভাগ ও বিভিন্ন ওয়ার্ডে দায়িত্ব পালন করছেন এবং তাদের একটি অংশ এখনো রাজনৈতিকভাবে সক্রিয় রয়েছেন।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ ও রাজনৈতিক সংশ্লিষ্ট থেকে অর্থ যোগানের অভিযোগ উঠেছে

 

অভিযোগ রয়েছে, সংশ্লিষ্টদের কেউ কেউ অতীতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বিভিন্ন কার্যক্রমে আর্থিক ও সাংগঠনিকভাবে সহযোগিতা করছেন। এমনকি সাবেক কয়েকজন সংসদ সদস্য ও স্থানীয় রাজনৈতিক নেতাদের বিভিন্ন পারপাস  বা প্রয়োজনীয় কার্যক্রমে সহযোগিতা করার কথাও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 


স্থানীয়দের  প্রশ্ন রাজনৈতিক পরিচয় বা প্রভাবের কারণে কোনো সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ, দায়িত্ব পালনে বিশেষ সুবিধা কিংবা প্রশাসনিক কার্যক্রমে প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হয়েছিল কি না, তা খতিয়ে দেখা জরুরি। বিশেষ করে ২০০৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে নিয়োগপ্রাপ্তদের নিয়োগ প্রক্রিয়া, যোগ্যতা, নিয়োগের সুপারিশ, প্রশাসনিক নথি এবং দায়িত্ব পালনের সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততার কোনো সম্পর্ক ছিল কি না এসব বিষয় নিরপেক্ষভাবে যাচাইয়ের দাবি উঠেছে।

অভিযোগকারীরা জানান বর্তমানে দলীয় রাজনৈতিক কর্মকাণ্ডে সংশ্লিষ্ট কর্মচারীদের কেউ কেউ সক্রিয়ভাবে সহযোগিতা করে যাচ্ছেন। তবে এসব অভিযোগের সত্যতা নির্ধারণে হাসপাতাল কর্তৃপক্ষ, স্বাস্থ্য অধিদপ্তর ও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।
সরকারি হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিয়োগ, দায়িত্ব পালন, রাজনৈতিক প্রভাব এবং আর্থিক লেনদেন নিয়ে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা যথাযথ তদন্তের মাধ্যমে পরিষ্কার করা প্রয়োজন।

এ বিষয়ে নিয়োগ সংক্রান্ত সরকারি নথি, সংশ্লিষ্ট সময়ের নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগ কমিটির সিদ্ধান্ত, পদায়ন ও বদলির তথ্য এবং অভিযোগে উল্লিখিত রাজনৈতিক কার্যক্রমের প্রমাণ যাচাই করা হলে প্রকৃত চিত্র বেরিয়ে আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২০০৮ সালে দৈনিক হাজিরা ভিত্তিতে ওয়ার্ডবয় হিসাবে যোগদান করা ব্যক্তি বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাব এসিসটেন্ট হিসেবে কর্মরত কর্মচারী দলীয় দাপটে প্রভাব বিস্তার করছেন। উক্ত হাসপাতালের ল্যাব এসিসটেন্ট জয়সহ বেশ কিছু কর্মকত্তা কর্মচারীর বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হতে যাচ্ছে।

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তায় প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে কালিগঞ্জে উদ্বোধন অনুষ্ঠান Районные новости কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তায় প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে কালিগঞ্জে উদ্বোধন অনুষ্ঠান 31 Views গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা: ৩২ কারখানায় উৎপাদন স্থগিত, শিল্পাঞ্চলে চরম অস্থিরতা Районные новости গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা: ৩২ কারখানায় উৎপাদন স্থগিত, শিল্পাঞ্চলে চরম অস্থিরতা 29 Views রূপগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, পূর্বাচল ৩০০ ফিট সড়কে অপরাধ দমন ও যানজট নিরসনে একাধিক সিদ্ধান্ত Районные новости রূপগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, পূর্বাচল ৩০০ ফিট সড়কে অপরাধ দমন ও যানজট নিরসনে একাধিক সিদ্ধান্ত 82 Views রূপগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, পূর্বাচল ৩০০ ফিট সড়কে অপরাধ দমন ও যানজট নিরসনে একাধিক সিদ্ধান্ত Районные новости রূপগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, পূর্বাচল ৩০০ ফিট সড়কে অপরাধ দমন ও যানজট নিরসনে একাধিক সিদ্ধান্ত 45 Views নবাগত ইউএনওকে বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Районные новости নবাগত ইউএনওকে বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা 115 Views আমতলীতে এক নারীর রহস্যজনক মৃত্যু Районные новости আমতলীতে এক নারীর রহস্যজনক মৃত্যু 69 Views চাঁদপুরের প্রথম মুক্তাঞ্চল ফরিদগঞ্জ: বিজয়ের উল্লাসে উদ্‌যাপিত হলো হানাদারমুক্ত দিবস Районные новости চাঁদপুরের প্রথম মুক্তাঞ্চল ফরিদগঞ্জ: বিজয়ের উল্লাসে উদ্‌যাপিত হলো হানাদারমুক্ত দিবস 75 Views