সীমান্ত অপরাধ দমনে কঠোর বিজিবি: বিপুল মাদক ও স্বর্ণ জব্দ, আটক ১৫৯ জন

সীমান্ত দিয়ে মাদক পাচার, স্বর্ণ চোরাচালান, অবৈধ অস্ত্র পরিবহন ও অন্যান্য অপরাধ দমনে বিশেষ অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)..
اشتراک‌گذاری در Eidok
সীমান্ত অপরাধ দমনে কঠোর বিজিবি: বিপুল মাদক ও স্বর্ণ জব্দ, আটক ১৫৯ জন
عکس: گردآوری‌شده

সীমান্ত দিয়ে মাদক পাচার, স্বর্ণ চোরাচালান, অবৈধ অস্ত্র পরিবহন ও অন্যান্য অপরাধ দমনে বিশেষ অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত তিন মাসেরও কম সময়ে যশোর রিজিয়নের আওতাধীন কুষ্টিয়া ও খুলনা সেক্টরের সাতটি ব্যাটালিয়নের অভিযানে ৯১ কোটি ৭৩ লাখ ৭৯ হাজার ৫৫৪ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। এসব অভিযানে ১৫৯ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজিবির তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত পরিচালিত এসব অভিযানে স্বর্ণ, আগ্নেয়াস্ত্র, গুলি, বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হয়। উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ৯ দশমিক ৫৩৮৮ কেজি স্বর্ণ, পাঁচটি আগ্নেয়াস্ত্র, ছয় রাউন্ড গুলি এবং ৯৪ দশমিক ২৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি।

এ ছাড়া জব্দ করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৪ হাজার ৬৯০ বোতল বিদেশি মদ, ৮ দশমিক ৭৭১ কেজি হেরোইন, ২১৮ দশমিক ৮৯ কেজি গাঁজা, ৭৮ হাজার ৯৮২ পিস ইয়াবা, ১ হাজার ৯৪৩ বোতল ফেনসিডিল, ৭ দশমিক ০৯৭ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২৪ হাজার ৭৬৯ বোতল নেশাজাতীয় সিরাপ এবং ৩ লাখ ২৯ হাজার ৫৩৪ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট।

বিজিবি জানায়, যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা কুষ্টিয়া থেকে সাতক্ষীরার সুন্দরবন পর্যন্ত বিস্তৃত। প্রায় ৬০০ কিলোমিটার দীর্ঘ এ সীমান্তে চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও মানবপাচার প্রতিরোধে নিয়মিত নজরদারির পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে টহল এবং জোরদার করা হয়েছে গোয়েন্দা নজরদারি।

শুধু অভিযান ও আটকের মধ্যেই সীমাবদ্ধ নেই বিজিবির কার্যক্রম। সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স গঠন করে অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রমও চালানো হচ্ছে।

নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্ত সুরক্ষা ও মাদক-চোরাচালান প্রতিরোধের পাশাপাশি ভোজ্যতেল ও জ্বালানি তেলের অবৈধ মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি এবং পাচার রোধেও বিজিবি সক্রিয় ভূমিকা পালন করছে।

সীমান্ত অপরাধ দমনে বিজিবির পাশাপাশি স্থানীয় প্রশাসন, সাংবাদিক সমাজ ও সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সীমান্ত সুরক্ষা, মাদকমুক্ত সমাজ এবং চোরাচালানমুক্ত পরিবেশ গড়ে তুলতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনীটি।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ: অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার, পুলিশের অভ্যন্তরে তোলপাড় جرم মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ: অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার, পুলিশের অভ্যন্তরে তোলপাড় 70 Views কচুয়ায় খাটের ড্রয়ারে মিলল বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি, গ্রেফতার চাচা-ভাতিজা جرم কচুয়ায় খাটের ড্রয়ারে মিলল বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি, গ্রেফতার চাচা-ভাতিজা 82 Views গোপালগঞ্জ থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার جرم গোপালগঞ্জ থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার 86 Views চুনারুঘাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার جرم চুনারুঘাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 90 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানি সহ হুমকির অভিযোগ, ভুক্তভোগীর লিগ্যাল নোটিশ جرم সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানি সহ হুমকির অভিযোগ, ভুক্তভোগীর লিগ্যাল নোটিশ 90 Views সাইবার প্রতারণার নতুন কৌশল: ডেটিং অ্যাপে নারী সেজে অর্থ আত্মসাৎ, ছাত্রদল নেতা গ্রেপ্তার جرم সাইবার প্রতারণার নতুন কৌশল: ডেটিং অ্যাপে নারী সেজে অর্থ আত্মসাৎ, ছাত্রদল নেতা গ্রেপ্তার 94 Views সিরাজগঞ্জে বিএনপিকর্মী হত্যা মামলায় যুবলীগ নেতা ও তার ছেলে গ্রেপ্তার جرم সিরাজগঞ্জে বিএনপিকর্মী হত্যা মামলায় যুবলীগ নেতা ও তার ছেলে গ্রেপ্তার 87 Views